ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নায়ক শরীফুল রাজকে আইনি নোটিশ, ঘটনা কী পুরোনো বাস দিয়ে ছয় রুটে নতুন ব্যবস্থা চালু রোববার খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১২৮ টাকা ৫০ পয়সা, বেড়েছে ব্যাংকেও পল্টনে সাবেক অতিরিক্ত আইজিপির গাড়ির ধাক্কায় রিকশাচালক আহত, চালকের আসনে ছিলেন ছেলে মাস্টহেড পিআরের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড গ্রোথ অফিসার আশিক ইকবাল কেশবপুরে ধানখেতে পাওয়া গেল দুই নারী–পুরুষের অর্ধগলিত লাশ উত্তীর্ণ সব শিক্ষার্থীই উচ্চশিক্ষায় ভর্তি হওয়ার সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী রান্নার চুলা নিয়ে মেসে মারধর, কিশোরের মৃত্যু ফখরের সেঞ্চুরির পর মিনহাজের ঝোড়ো ব্যাটিং, ত্রিদেশীয় সিরিজ জিতল পাকিস্তান এইচএসসিতে ক্যাডেটে পাসের হার শতভাগ, জিপিএ-৫ পেয়েছেন ৯৪ শতাংশের বেশি

যুদ্ধ নয়, কূটনৈতিক সমাধান চায় ইরান: প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক 
  • আপডেট সময় : ০৯:৩৬:০৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান যুদ্ধ বা অস্থিতিশীলতা চায় না; বরং সংলাপ ও কূটনৈতিক সমাধানের পক্ষেই রয়েছে। তেহরানে জরুরি সেবা সংস্থার বিভিন্ন বিভাগ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

বুধবার (১৫ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মাসুদ পেজেশকিয়ান বলেন, ইরান সবসময় গঠনমূলক আলোচনা ও কূটনীতিকে অগ্রাধিকার দেয়। তবে যুক্তরাষ্ট্র যদি চাপ প্রয়োগ বা আত্মসমর্পণে বাধ্য করার চেষ্টা করে, তাহলে তা কখনো সফল হবে না। ইরানের জনগণ এমন কোনো পদক্ষেপ মেনে নেবে না।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক আইন ও মানবিক নীতির পরিপন্থী হয়ে বেসামরিক মানুষ, শিশু এবং গুরুত্বপূর্ণ স্থাপনা, যেমন স্কুল ও হাসপাতাল—লক্ষ্যবস্তু করে ধ্বংস করার কোনো যুক্তি থাকতে পারে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
যুদ্ধ নয়, কূটনৈতিক সমাধান চায় ইরান: প্রেসিডেন্ট

আপডেট সময় : ০৯:৩৬:০৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬