ঢাকা ০১:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

সুন্দরগঞ্জ

ঈদের শুভেচ্ছা জানালেন স্বর্ণপদক প্রাপ্ত বেলকা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্যাহ

খবর প্রতিদিন
  • আপডেট সময় : ০৪:১২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ ১১৮ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়ন পরিষদের দু’বারের নির্বাচিত এবং স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান মাওলানা মো. ইব্রাহিম খলিলুল্যাহ ইউনিয়নবাসীসহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। তিনি ঈদের আনন্দ, শান্তি ও ভ্রাতৃত্ববোধ ছড়িয়ে দেওয়ার পাশাপাশি দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

মাওলানা মো. ইব্রাহিম খলিলুল্যাহ বেলকা এমসি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক। তিনি দীর্ঘদিন বেলকা ইউনিয়ন জামায়াতের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং স্থানীয় পর্যায়ে একজন অভিজ্ঞ ও জনপ্রিয় জনপ্রতিনিধি হিসেবে পরিচিত। দ্বীনি, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিনের সম্পৃক্ততা তাকে ইউনিয়নের মানুষে বিশেষভাবে গ্রহণযোগ্য করে তুলেছে।

চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্যাহ চরাঞ্চলের যাতায়াতের উন্নয়ন, নদী পাড়াপাড়ে বিভিন্ন স্থানে কাঠের সাঁকো নির্মাণ এবং নদী ভাঙ্গনের শিকার পরিবারগুলোর ভিটা উঁচু করার মতো গুরুত্বপূর্ণ কাজ সফলভাবে সম্পন্ন করেছেন। এছাড়া টানা দুইবার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি বেলকা ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা বিস্তার, ধর্মীয় কার্যক্রম এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার উদ্যোগ এবং নেতৃত্বের স্বীকৃতি হিসেবে তিনি স্বর্ণপদক প্রাপ্ত হয়েছেন। এলাকার মানুষ বলেন, তার কর্মকাণ্ডের ফলে ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও চরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে এবং নদী ভাঙনের শিকার পরিবারগুলো নিরাপদে বসবাস করতে পারছে।

এক শুভেচ্ছা বার্তায় চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্যাহ বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সহমর্মিতা, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার মাধ্যমে মানুষ আত্মশুদ্ধি, সংযম ও আল্লাহভীতির শিক্ষা অর্জন করে। ঈদ সেই শিক্ষাকে বাস্তব জীবনে ধারণ করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। এই দিনটি মানুষের জীবনে শান্তি, সহমর্মিতা, ক্ষমাশীলতা এবং মানবিক মূল্যবোধের বার্তা বয়ে আনে।

তিনি আরও বলেন, ঈদের আনন্দ যেন সমাজের সকল স্তরের মানুষের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে। ধনী-গরিব, অভিজাত-সাধারণ ভেদাভেদ ভুলে সবাই যেন একে অপরের পাশে দাঁড়িয়ে এই আনন্দ ভাগাভাগি করতে পারে। বিশেষ করে গরীব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই ঈদের প্রকৃত তাৎপর্য।

চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্যাহ উল্লেখ করেন, একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনে সকলকে একত্রে কাজ করতে হবে। ঈদের এই পবিত্র মুহূর্ত আমাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সহমর্মিতা ও ভালোবাসার বন্ধনকে আরও সুদৃঢ় করবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, স্থানীয় জনগণ যদি ঐক্যবদ্ধভাবে কাজ করে, তবে ইউনিয়নের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

পরিশেষে তিনি বেলকা ইউনিয়নবাসীসহ সারাদেশের মানুষের সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করে সবাইকে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান এবং বলেন, ‘ঈদ মোবারক’।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সুন্দরগঞ্জ

ঈদের শুভেচ্ছা জানালেন স্বর্ণপদক প্রাপ্ত বেলকা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্যাহ

আপডেট সময় : ০৪:১২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬