ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন

বিএনপি নেতা মাহমুদুল ইসলাম প্রামানিকের ঈদ শুভেচ্ছা: উন্নয়ন, সুশাসন ও ভ্রাতৃত্বের প্রতিশ্রুতি

খবর প্রতিদিন
  • আপডেট সময় : ০৩:০১:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মাহমুদুল ইসলাম প্রামানিক।

মাহমুদুল ইসলাম প্রামানিক গাইবান্ধা জেলা বিএনপির যুগ্ম সম্পাদক। তিনি ভাটি কাপাসিয়া সেসিপ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, গাইবান্ধা জেলা শিক্ষক সমিতির সভাপতি এবং বেলকা ডিগ্রী কলেজের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি শিক্ষা, সমাজকল্যাণ ও রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। স্থানীয়ভাবে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে তিনি জনমানুষের কাছে একজন মানবিক, দানশীল ও জনবান্ধব নেতা হিসেবে পরিচিত।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘পবিত্র ঈদ আমাদের মাঝে শান্তি, ভ্রাতৃত্ব, সহমর্মিতা এবং সৌহার্দ্যের বার্তা নিয়ে আসে। এক মাস সিয়াম সাধনার পর এই উৎসব আমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে। ঈদের আনন্দ যেন ধনী-গরিব নির্বিশেষে সমাজের প্রতিটি মানুষের জীবনে সমানভাবে ছড়িয়ে পড়ে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচিত হলে আমি শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন, দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সুশাসন ও ন্যায়পরায়ণ পরিবেশ গড়ে তোলার কাজ করব। আমার লক্ষ্য দহবন্দ ইউনিয়নকে একটি শান্তিপূর্ণ, মানবিক ও উন্নত সমাজে রূপান্তর করা।’

মাহমুদুল ইসলাম প্রামানিক বলেন, ‘উপজেলা বিএনপির নেতৃত্বে দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে কাজ করে আসছি। দলের নীতি, ত্যাগের চেতনা এবং জনগণের কল্যাণে অঙ্গীকারবদ্ধ থাকার মাধ্যমেই আমরা সুন্দরগঞ্জকে উন্নয়ন ও সুশাসনের মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে পারব। দলের সহযোগিতা এবং নেতাকর্মীদের সমর্থন নিয়ে এই কাজ অব্যাহত রাখব।’

তিনি আরও উল্লেখ করেন, ‘ঈদ আমাদের মাঝে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন আরও দৃঢ় করুক। আমরা যেন ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে একটি সুন্দর ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ভূমিকা রাখতে পারি। পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক। প্রতিটি ঘরে খুশির জোয়ার বইয়ে আসুক। সবাইকে জানাই ঈদ মোবারক।’

শুভেচ্ছা বার্তায় তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম) ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করেছেন। এছাড়া বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।

পরিশেষে তিনি দেশ ও জাতির কল্যাণ কামনা করে দলের সকল স্তরের নেতাকর্মী এবং সাধারণ মানুষকে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান। ‘ঈদ মোবারক’।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন

বিএনপি নেতা মাহমুদুল ইসলাম প্রামানিকের ঈদ শুভেচ্ছা: উন্নয়ন, সুশাসন ও ভ্রাতৃত্বের প্রতিশ্রুতি

আপডেট সময় : ০৩:০১:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬