ঢাকা ০২:০৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন

বিএনপি নেতা নয়নের ঈদ বার্তা: শুভেচ্ছার সঙ্গে দোয়া ও উন্নয়নের অঙ্গীকার

খবর প্রতিদিন
  • আপডেট সময় : ০৭:৪০:৩০ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬ ১৬৩ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্তে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ৩ নং তারাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. শাহজাহান কিবরিয়া নয়ন ইউনিয়নবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন। একই সঙ্গে দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলমানকে জানিয়েছেন আন্তরিক ঈদ শুভেচ্ছা ও মোবারকবাদ।

তারাপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালনকারী নয়ন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য হিসেবেও সক্রিয় রয়েছেন। দীর্ঘদিন ধরে রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে তিনি এলাকায় একটি পরিচিত ও আস্থার নাম হয়ে উঠেছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও সহমর্মিতার এক অনন্য বার্তা নিয়ে আসে। এক মাস সিয়াম সাধনার পর এই উৎসব আমাদের শেখায়—ভেদাভেদ ভুলে মানুষের পাশে দাঁড়াতে, ভালোবাসা ও মানবিকতা ছড়িয়ে দিতে।’

তিনি আরও বলেন, ‘ঈদের আনন্দ তখনই সত্যিকার অর্থে পূর্ণতা পায়, যখন তা সমাজের প্রতিটি মানুষের জীবনে সমানভাবে পৌঁছে যায়।’ এ সময় তিনি তারাপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

স্থানীয়ভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগে সম্পৃক্ত থাকার কারণে নয়ন একজন জনবান্ধব ও সহমর্মী ব্যক্তি হিসেবে সুনাম অর্জন করেছেন। এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন বলেও জানান।

নির্বাচিত হলে তারাপুর ইউনিয়নকে একটি উন্নত, সুশাসিত ও নিরাপদ জনপদে রূপান্তরের অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, অবকাঠামো উন্নয়ন, মাদক ও দুর্নীতিমুক্ত পরিবেশ গড়ে তোলা হবে তার অগ্রাধিকার। পাশাপাশি কৃষির উন্নয়ন, যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, ‘জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ নিশ্চিত করে ইউনিয়ন পরিষদকে একটি উন্মুক্ত ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে রূপ দেওয়া হবে। দল-মত নির্বিশেষে সকল মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাব, ইনশাআল্লাহ।’

পরিশেষে তিনি ঈদের শিক্ষাকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়ন ও কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান এবং ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন। ‘ঈদ মোবারক’।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন

বিএনপি নেতা নয়নের ঈদ বার্তা: শুভেচ্ছার সঙ্গে দোয়া ও উন্নয়নের অঙ্গীকার

আপডেট সময় : ০৭:৪০:৩০ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬