সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়ন পরিষদ নির্বাচন
ঈদের শুভেচ্ছায় উন্নয়ন ও সুশাসনের প্রতিশ্রুতি দিলেন আরাফাত উল ইসলাম
- আপডেট সময় : ০২:১২:২১ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬ ১৪২ বার পড়া হয়েছে

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ৫ নং দহবন্দ ইউনিয়ন পরিষদে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. আরাফাত উল ইসলাম ইউনিয়নবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন। একই সঙ্গে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।
মো. আরাফাত উল ইসলাম সুন্দরগঞ্জ পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক এবং দহবন্দ ইউনিয়নের বাসিন্দা।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও সহমর্মিতার বার্তা নিয়ে আসে। এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদেরকে ধনী-গরিব ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়।
তিনি আরও বলেন, ঈদের আনন্দ তখনই পরিপূর্ণতা পায়, যখন তা সমাজের প্রতিটি মানুষের জীবনে সমানভাবে পৌঁছে যায়। তিনি দহবন্দ ইউনিয়নবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
স্থানীয়ভাবে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে আরাফাত উল ইসলাম একজন মানবিক ও জনবান্ধব ব্যক্তি হিসেবে পরিচিতি পেয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি এলাকার মানুষের সুখ-দুঃখের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রেখেছেন বলেও জানান।
তিনি নির্বাচিত হলে দহবন্দ ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, মাদক ও দুর্নীতিমুক্ত পরিবেশ গড়ে তোলা এবং শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে কার্যকর উদ্যোগ গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।
তার অগ্রাধিকারমূলক পরিকল্পনার মধ্যে রয়েছে রাস্তা-ঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, কৃষিখাতের অগ্রগতি, যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং দরিদ্র-অসহায় মানুষের পাশে দাঁড়ানো।
তিনি বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদকে একটি উন্মুক্ত ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে। দল-মত নির্বিশেষে সকল মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে কাজ করে যাব, ইনশাআল্লাহ।’
পরিশেষে তিনি পবিত্র ঈদের শিক্ষা ধারণ করে সবাইকে মিলেমিশে এলাকার উন্নয়ন ও কল্যাণে কাজ করার আহ্বান জানান এবং ইউনিয়নবাসীর সহযোগিতা, সমর্থন ও দোয়া কামনা করেন।


















