ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নীলফামারীতে ৪টি আসনেই জামায়াত প্রার্থীদের জয়, উন্নয়নের নতুন প্রত্যাশা সিরাজগঞ্জ-৩ আসনে বিজয়ের পর ভিপি আয়নুল হকের দোয়া ও শুভেচ্ছা বার্তা ডোমার–ডিমলায় বৈষম্যহীন উন্নয়নের অঙ্গীকার: নবনির্বাচিত এম পি আব্দুস সাত্তার চট্টগ্রাম ১৫ এর মনোনীত প্রার্থী আলহাজ্ব শাহজাহান চৌধুরী ৪৫হাজার ৩৬ ভোটে এগিয়ে সকাল ৭ টা পর্যন্ত প্রাপ্ত ঘোষণায় কোন দল কত আসন পেয়েছেন  গোপালগঞ্জ-১ আসনে সেলিমুজ্জামান সেলিম বিজয়ী গোপালগঞ্জে প্রথমবারের মতো তিন আসনে ধানের শীষের জয় সিরাজগঞ্জ-৩ আসনে বিজয়ী বিএনপি প্রার্থী আয়নুল হক  গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে বিজয়ী হলেন জামায়াত প্রার্থী অধ্যাপক মাজেদুর রহমান নীলফামারী-৪ আসনে জামায়াত প্রার্থী বিজয়ী

হক সার্জিক্যালের দ্বিতীয় শোরুম উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:০২:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬ ১২ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর তোপখানা রোডে চিকিৎসা ও স্বাস্থ্য খাতে মানসম্মত যন্ত্রপাতি সরবরাহে অগ্রণী প্রতিষ্ঠান হক সার্জিক্যালের দ্বিতীয় শোরুমের উদ্বোধন হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হক সার্জিক্যালের কর্ণধার হাবিব উল্লাহ ভূঁইয়া শিফন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারের বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ নাজমুল হক রিয়াদ (এমডি QS Limousine)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো. শাহ আলম খোকন (এমডি, অর্থ অ্যাপলায়েন্স)।

আরো উপস্থিত ছিলেন মো. রিয়াজুল ইসলাম দিপক (সভাপতি বিএমএ দোকান মালিক সমিতি), ইলিয়াস লস্কর (বিশিষ্ট ব্যবসায়ী, বিএমএ), মো. আলি আক্কাস (বিশিষ্ট ব্যবসায়ী, বিএমএ), সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সৈয়দ আরিফুল হক রাজু (ম্যানেজিং পার্টনার, হক সার্জিক্যালের)।

অনুষ্ঠানে বক্তারা জানান, দেশের স্বাস্থ্য খাতকে আরো আধুনিক ও উন্নত করতে মানসম্মত অস্ত্রোপচার যন্ত্রপাতির বিকল্প নেই। হক সার্জিক্যাল দীর্ঘদিন ধরে সততা ও দক্ষতার সঙ্গে চিকিৎসা সরঞ্জাম আমদানি ও সরবরাহ করে আসছে। দ্বিতীয় শোরুম উদ্বোধনের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের চিকিৎসা খাতে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে একই সঙ্গে উন্মোচন করা হয় বাংলাদেশের নতুন একটি ব্র্যান্ডের উচ্চমানের ওটি (অপারেশন থিয়েটার) যন্ত্রপাতি। এসব যন্ত্রের মধ্যে রয়েছে সব ধরনের আধুনিক অস্ত্রোপচার যন্ত্র, ডেন্টাল সার্জারির জন্য প্রয়োজনীয় উন্নত প্রযুক্তির সরঞ্জামসহ বিভিন্ন মেডিকেল ইকুইপমেন্ট।

সভাপতির বক্তব্যে হাবিব উল্লাহ ভূঁইয়া বলেন, ‘আমাদের লক্ষ্য দেশের চিকিৎসা খাতে বিশ্বমানের যন্ত্রপাতি সহজলভ্য করা। হক সার্জিক্যাল সব সময় গুণগত মান ও গ্রাহক সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। দ্বিতীয় শোরুম উদ্বোধনের মাধ্যমে আমরা সেবার পরিধি আরো বিস্তৃত করতে পারব।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
হক সার্জিক্যালের দ্বিতীয় শোরুম উদ্বোধন

আপডেট সময় : ০৮:০২:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬