ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নীলফামারীতে ৪টি আসনেই জামায়াত প্রার্থীদের জয়, উন্নয়নের নতুন প্রত্যাশা সিরাজগঞ্জ-৩ আসনে বিজয়ের পর ভিপি আয়নুল হকের দোয়া ও শুভেচ্ছা বার্তা ডোমার–ডিমলায় বৈষম্যহীন উন্নয়নের অঙ্গীকার: নবনির্বাচিত এম পি আব্দুস সাত্তার চট্টগ্রাম ১৫ এর মনোনীত প্রার্থী আলহাজ্ব শাহজাহান চৌধুরী ৪৫হাজার ৩৬ ভোটে এগিয়ে সকাল ৭ টা পর্যন্ত প্রাপ্ত ঘোষণায় কোন দল কত আসন পেয়েছেন  গোপালগঞ্জ-১ আসনে সেলিমুজ্জামান সেলিম বিজয়ী গোপালগঞ্জে প্রথমবারের মতো তিন আসনে ধানের শীষের জয় সিরাজগঞ্জ-৩ আসনে বিজয়ী বিএনপি প্রার্থী আয়নুল হক  গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে বিজয়ী হলেন জামায়াত প্রার্থী অধ্যাপক মাজেদুর রহমান নীলফামারী-৪ আসনে জামায়াত প্রার্থী বিজয়ী

কানাডার বিজ্ঞাপনচিত্রে অধরা

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৪২:০৪ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬ ২০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশী চলচ্চিত্রের আলোচিত নায়িকা অধরা খান সুদূর কানাডা থেকে নতুন বছরের শুরুতেই দারুন চমক জাগানিয়া খবর দিলেন। এই উঠতি তারকা জানিয়েছেন, সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ডের ‘দখিন দুয়ার’ ও জাহিদ হোসেনের ‘ঋতুকামিনী’ ছবি দু’টি খুব শীঘ্রই মুক্তি পাচ্ছে।

কিন্তু এই পুরোনো খবরের পাশাপশি নতুন বছরের শুরুতেই জোড়া সুখবর দিয়েছেন। বেশ লম্বা সময় ধরে কানাডায় অবস্থানের কারণে সেখানে চলচ্চিত্র ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত হয়েছেন। সেখানকার বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন অধরা খান।

অধরা জানান, বেশকিছু বিজ্ঞাপনে এরই মধ্যে কাজ করেছেন। সর্বশেষ বছরের শেষ ভাগে করেছেন একটি ওয়াটার পিউরিফায়ারের বিজ্ঞাপনচিত্র। একই সঙ্গে যুক্ত হয়েছেন আরও কয়েকটি বিজ্ঞাপনে। যেসবের শুটিং শুরু হবে জানুয়ারিতেই। সেখানে যুক্ত হয়েছেন ‘ফোর্টি এইট আওয়ার্স’ নামের একটি প্রজেক্টের সঙ্গেও।

এই প্রজেক্ট সম্পর্কে অধরা বলেন, ‘এখানে একটি স্বল্পদৈর্ঘ্যের কাহিনী লেখা থেকে শুরু করে সম্পূর্ণ কাজ শেষ হয় ৪৮ ঘণ্টায়। আমি মনে করি আমার চলচ্চিত্র ক্যারিয়ার এতে শক্তপোক্ত হবে।’

অধরার দুটি দেশীয় চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় থাকলেও নতুন তিনটিতে কাজ শুরু করতে যাচ্ছেন। এরমধ্যে একটি মোটামুটি চূড়ান্ত। এর শুটিং হবে ইউরোপে।

অধরা বলেন, ‘তিনটি চলচ্চিত্রের মধ্যে একটির শুটিং শুরু হবে। আমার সহশিল্পী কে হবে বা চলচ্চিত্রের বিস্তারিত এখনই বলছি না। তবে চূড়ান্ত হয়েছে এটা বলতে পারি। খুব শীঘ্রই দেশে ফিরবো।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
কানাডার বিজ্ঞাপনচিত্রে অধরা

আপডেট সময় : ০৩:৪২:০৪ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬