ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইবান্ধায় ছাত্রশিবিরের মাসিক সেক্রেটারিয়েট বৈঠক অনুষ্ঠিত উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, নিজেদের ঘর ভেঙে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টা কোরবানির ঈদ সামনে রেখে তাড়াশের উপজেলায় পশুর হাটে কেনাবেচা ধুম ইউএনও-কৃষি অফিসারের বিরুদ্ধে সড়কে আলেমদের মোনাজাত গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে শিশু শিক্ষার্থীর মৃত্যু গাইবান্ধায় ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, জরিমানা দেড় লাখ শিশু রামিসা ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে গাইবান্ধায় মানববন্ধন তিস্তামুখঘাট-বাহাদুরাবাদ সড়ক ও রেলসেতুর দাবিতে গাইবান্ধায় মানববন্ধন সরকারি ধান ক্রয়ের তালিকায় ভুয়া কৃষক, উদ্বোধনের দিনেই ধরা পড়লো অনিয়ম ট্রাকচাপায় প্রাণ গেলো অবসরপ্রাপ্ত জজের

কুমিল্লা বিভাগের দাবি পূরণের আশ্বাস প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:২৬:১৪ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের দাবির ভিত্তিতে কুমিল্লা বিভাগ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, সরকার ধাপে ধাপে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে।

শনিবার (১৬ মে) দুপুরে কুমিল্লা জেলার বরুড়া উপজেলার লক্ষীপুর এলাকায় এক পথসভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ক্ষমতায় আসার পর একে একে সব প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছি। কুমিল্লা বিভাগ যদি জনগণের দাবি হয়ে থাকে, ইনশাআল্লাহ তা বাস্তবায়ন হবে।’

তিনি আরও বলেন, বিএনপি জনগণের দল এবং জনগণের কল্যাণেই কাজ করে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

কৃষকদের প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, সরকার গঠনের পরপরই ১২ লাখ কৃষকের কৃষিঋণ মওকুফ করা হয়েছে। এতে বিপুল সংখ্যক কৃষক ঋণের বোঝা থেকে মুক্ত হয়েছেন।

তিনি বলেন, ‘বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ। কুমিল্লা থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বিপুল পরিমাণ কৃষিপণ্য সরবরাহ করা হয়। এখানকার মানুষের কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবি যৌক্তিক। খুব দ্রুত শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করে কুমিল্লায় কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।’

বিগত সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ ১৭ বছরে দেশের অর্থনীতি চাপে পড়েছে। জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে।

পথসভায় গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন সভাপতিত্ব করেন। এ সময় আরও বক্তব্য দেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিম ভূঁইয়া, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম, কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া, কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
কুমিল্লা বিভাগের দাবি পূরণের আশ্বাস প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ০৫:২৬:১৪ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬