ঢাকা ০২:০১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

শরীয়তপুরে দেশীয় সাংস্কৃতিক সংসদের শিল্পী সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:০৪:২৯ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শরীয়তপুরে দেশীয় সাংস্কৃতিক সংসদের উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক দায়িত্বশীলদের নিয়ে শিল্পী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ মে) বিকেলে দেশীয় সাংস্কৃতিক সংসদ শরীয়তপুর জেলার শাখার আয়োজনে জেলা কার্যালয় অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় অফিস সম্পাদক, নাট্যকার ও অভিনেতা মনিরুল ইসলাম।

দেশীয় সাংস্কৃতিক সংসদের শরীয়তপুর জেলার প্রধান উপদেষ্টা অধ্যাপক আব্দুর রব হাশেমীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মুহাম্মাদ মুজিবুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন দেশীয় সাংস্কৃতিক সংসদের সংগীত ও তেলাওয়াত বিষয়ক সহকারী সম্পাদক এবং ফরিদপুর অঞ্চলের পরিচালক ক্বারী আব্দুল আলিম আশিক।

সমাবেশে জেলার ছয়টি উপজেলার সাংস্কৃতিক দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন। এ সময় সাংস্কৃতিক অঙ্গনে ইসলামী মূল্যবোধভিত্তিক সুস্থ সংস্কৃতি চর্চা, নতুন শিল্পী তৈরি এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানের একপর্যায়ে দেশীয় সাংস্কৃতিক সংসদ, শরীয়তপুর জেলার পূর্ণাঙ্গ কমিটিও ঘোষণা করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও জেলার বিভিন্ন পর্যায়ে সাংস্কৃতিক কার্যক্রম ও শিল্পী উন্নয়নমূলক আয়োজন অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
শরীয়তপুরে দেশীয় সাংস্কৃতিক সংসদের শিল্পী সমাবেশ

আপডেট সময় : ১২:০৪:২৯ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬