শ্রীনগরে গাঁজা গাছসহ যুবক গ্রেফতার
- আপডেট সময় : ০৭:৩৫:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জের শ্রীনগরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে গাঁজা গাছসহ সাইফুল ইসলাম (৩৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ মে) বিকেলে শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মিল্টন দত্ত বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে বুধবার (৬ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পাটাভোগ ইউনিয়নের ফৈনপুর পাঠান বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সাইফুল ইসলাম ফৈনপুর দক্ষিণ পাড়ার কাঞ্চন পাঠানের ছেলে।
পুলিশ জানায়, সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে তার বসতবাড়ির পাশে একটি পুকুরপাড়ে গাঁজার চাষ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনগর থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে ৬টি তাজা গাঁজা গাছ জব্দ করে এবং সাইফুল ইসলামকে গ্রেফতার করে।
শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মিল্টন দত্ত জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

















