ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

সাঘাটায় ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৩১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬ ৬৬ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সাঘাটায় ইয়াবা ও গাঁজাসহ মো. আনিছুর রহমান ব্যাপারী (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ মে) বিকেলে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার আনিছুর রহমান ব্যাপারী উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের কামারপাড়া গ্রামের মৃত ধলু ব্যাপারীর ছেলে।

পুলিশ জানায়, বুধবার (৬ মে) রাতে সাঘাটা থানার উপপরিদর্শক মো. একরামুল হকের নেতৃত্বে একটি দল জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পাওয়া গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের কামারপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় আনিছুর রহমান ব্যাপারীর বসতবাড়ির পশ্চিম পাশের টিনশেড ঘরে কয়েকজন ব্যক্তি মাদক কেনাবেচা করছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে আনিছুর ব্যাপারীকে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশি করে ৬টি কমলা রঙের ইয়াবা ট্যাবলেট এবং তিনটি কাগজের পুরিয়ায় মোড়ানো প্রায় ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ হাজার ৮০০ টাকা।

সাঘাটা থানার ওসি মো. মাহবুব আলম বলেন, ‘গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সাঘাটায় ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:৩১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬