ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মাথাপিছু জিডিপিতে ভারতকে পেছনে ফেলতে পারে বাংলাদেশ: আইএমএফের পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৪৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের মাথাপিছু মোট দেশজ উৎপাদন (জিডিপি) আগামী বছর ভারতকে ছাড়িয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সম্প্রতি প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সাল শেষে বাংলাদেশের মাথাপিছু জিডিপি দাঁড়াতে পারে প্রায় ২ হাজার ৯১১ মার্কিন ডলার, যেখানে ভারতের সম্ভাব্য মাথাপিছু জিডিপি হবে প্রায় ২ হাজার ৮১২ ডলার। অর্থাৎ ওই সময়ে সামান্য ব্যবধানে বাংলাদেশ ভারতের চেয়ে এগিয়ে থাকতে পারে।

আইএমএফের বিশ্লেষণে বলা হয়েছে, দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধি, রপ্তানি আয়ের ধারাবাহিকতা এবং জনসংখ্যা বৃদ্ধির ধীরগতির কারণে বাংলাদেশের এই অগ্রগতির সম্ভাবনা তৈরি হয়েছে। তবে একই প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, ২০২৭ সালের দিকে আবারও ভারত এই সূচকে বাংলাদেশের চেয়ে এগিয়ে যেতে পারে।

তবে অর্থনীতিবিদরা বলছেন, মাথাপিছু জিডিপির এমন অগ্রগতি দিয়ে দেশের সামগ্রিক অর্থনৈতিক শক্তি বা সাধারণ মানুষের জীবনমান সরাসরি মূল্যায়ন করা যায় না। তাদের মতে, এটি অনেক সময় বৈদেশিক মুদ্রার বিনিময় হারসহ বিভিন্ন কারিগরি হিসাবের ওপর নির্ভর করে ওঠানামা করে।

বিশ্বব্যাংকের সাবেক লিড ইকোনোমিস্ট জাহিদ হোসেন বলেন, ভারত ও বাংলাদেশের অর্থনীতির মধ্যে কাঠামোগত পার্থক্য অনেক বেশি। তাই শুধু এক বছরের মাথাপিছু জিডিপির তুলনায় সার্বিক অর্থনৈতিক অবস্থার প্রকৃত চিত্র বোঝা সম্ভব নয়।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার ও অন্যান্য সূচকের পরিবর্তনের কারণে এই ধরনের পরিসংখ্যানে ওঠানামা দেখা যায়, যা আইএমএফের দীর্ঘমেয়াদি পূর্বাভাস বিশ্লেষণ করলে আরও স্পষ্ট হয়।

আইএমএফের পূর্বাভাসে আরও বলা হয়েছে, ২০২৭ সালের পর ভারতের মাথাপিছু জিডিপি আবার বৃদ্ধি পেয়ে ২০৩১ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে বাড়তে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
মাথাপিছু জিডিপিতে ভারতকে পেছনে ফেলতে পারে বাংলাদেশ: আইএমএফের পূর্বাভাস

আপডেট সময় : ০১:৪৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬