ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দেরিতে মন্ত্রী-এমপি, সংসদে কাজে ছন্দপতন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:০৪:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মন্ত্রী ও সংসদ সদস্যদের অনুপস্থিতি ও দেরিতে উপস্থিতির কারণে সোমবার জাতীয় সংসদের কার্যক্রমে ছন্দপতন দেখা দেয়। নির্ধারিত সময়ের পর অধিবেশন শুরু হওয়া এবং গুরুত্বপূর্ণ নোটিস নিষ্পত্তিতে বিলম্ব হওয়ায় দিনের কার্যসূচিতে বিঘ্ন ঘটে।

বেলা ৩টায় অধিবেশন শুরু হওয়ার কথা থাকলেও ছয় মিনিট দেরিতে শুরু হয়। ঢাকার বাইরে কর্মসূচিতে থাকায় সংসদে উপস্থিত ছিলেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। শুরুতে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপন করেন স্পিকার। তবে কার্যপ্রণালি বিধির ৭১ অনুযায়ী জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিস নিষ্পত্তির সময় সংশ্লিষ্ট মন্ত্রী ও সংসদ সদস্যদের অনুপস্থিতির কারণে তা স্থগিত রাখতে হয়।

পরবর্তীতে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনা শুরু হলেও একাধিক সংসদ সদস্য অনুপস্থিত থাকায় সেটিও বাধাগ্রস্ত হয়। প্রায় এক ঘণ্টা পর সংশ্লিষ্ট মন্ত্রী ও সদস্যরা সংসদে উপস্থিত হলে আবার আগের কার্যসূচিতে ফিরে যান স্পিকার।

সংসদ সদস্যদের অনুপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন কয়েকজন সদস্য। সময়মতো উপস্থিত থাকার ওপর গুরুত্বারোপ করে স্পিকার বলেন, নির্ধারিত সময় মেনে সংসদে উপস্থিত থাকলে এমন পরিস্থিতি এড়ানো সম্ভব।

চিফ হুইপ নূরুল ইসলাম মণি দেরির জন্য দুঃখ প্রকাশ করে জানান, রাষ্ট্রীয় কর্মসূচি ও প্রধানমন্ত্রীর সফরের কারণে অনেক মন্ত্রী ও সংসদ সদস্য বাইরে থাকায় এ বিলম্ব হয়েছে। ভবিষ্যতে সময়ানুবর্তিতা নিশ্চিত করার আশ্বাসও দেন তিনি।

এদিকে ইভিএম প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক) বলে সংসদকে জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রী। পাশাপাশি, আগামীতে কোনো নির্বাচনে ইভিএম ব্যবহার না করার সিদ্ধান্তের কথাও জানানো হয়।

এ ছাড়া অধিবেশন শেষে ৩০ এপ্রিলের পর দেশব্যাপী মাদক ও জুয়ার বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালানোর ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
দেরিতে মন্ত্রী-এমপি, সংসদে কাজে ছন্দপতন

আপডেট সময় : ১০:০৪:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬