ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নায়ক শরীফুল রাজকে আইনি নোটিশ, ঘটনা কী পুরোনো বাস দিয়ে ছয় রুটে নতুন ব্যবস্থা চালু রোববার খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১২৮ টাকা ৫০ পয়সা, বেড়েছে ব্যাংকেও পল্টনে সাবেক অতিরিক্ত আইজিপির গাড়ির ধাক্কায় রিকশাচালক আহত, চালকের আসনে ছিলেন ছেলে মাস্টহেড পিআরের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড গ্রোথ অফিসার আশিক ইকবাল কেশবপুরে ধানখেতে পাওয়া গেল দুই নারী–পুরুষের অর্ধগলিত লাশ উত্তীর্ণ সব শিক্ষার্থীই উচ্চশিক্ষায় ভর্তি হওয়ার সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী রান্নার চুলা নিয়ে মেসে মারধর, কিশোরের মৃত্যু ফখরের সেঞ্চুরির পর মিনহাজের ঝোড়ো ব্যাটিং, ত্রিদেশীয় সিরিজ জিতল পাকিস্তান এইচএসসিতে ক্যাডেটে পাসের হার শতভাগ, জিপিএ-৫ পেয়েছেন ৯৪ শতাংশের বেশি

সরকারি শূন্যপদে দ্রুত নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৪৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারের বিভিন্ন দফতরের শূন্যপদ পূরণে একটি সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদে চট্টগ্রাম-১৩ আসনের সরকার দলীয় সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের টেবিলে উত্থাপিত এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, নতুন পরিকল্পনা অনুযায়ী আগামী ছয় মাসের মধ্যে ২ হাজার ৮৭৯টি, এক বছরের মধ্যে ৪ হাজার ৪৫৯টি এবং পাঁচ বছরের মধ্যে আরও ৩ হাজার ১১০টি শূন্যপদে নিয়োগ সম্পন্ন করা হবে।

তিনি জানান, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও গতিশীলতা আনতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে বিদ্যমান শূন্যপদের হালনাগাদ তথ্য চাওয়া হয়েছে। একই সঙ্গে দ্রুত নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট দফতরগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি কর্মচারীদের হালনাগাদ তথ্য অনুযায়ী ‘স্ট্যাটিসটিকস অব পাবলিক সার্ভেন্টস ২০২৪’ প্রতিবেদনে দেশে সরকারি শূন্যপদের সংখ্যা ৪ লাখ ৬৮ হাজার ২২০টি।

তিনি জানান, সরকারের লক্ষ্য হলো ধাপে ধাপে এসব পদ পূরণ করে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং জনসেবার মান উন্নত করা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সরকারি শূন্যপদে দ্রুত নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

আপডেট সময় : ১১:৪৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬