ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবরাম স্কুলে শিক্ষার্থীর কাঁধে এক দিনের প্রধান শিক্ষকের দায়িত্ব সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে বাড়িতে হামলা-অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ বালু জব্দের খবর সংগ্রহ শেষে ফেরার পথে ৪ সাংবাদিককে অবরুদ্ধ করে মারধর সুন্দরগঞ্জে ৮২ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার পিরোজপুরে দৈনিক ‘আজকের উদয়ন বার্তা’র উদ্বোধন ১১ মাসে জলঢাকার আইনশৃঙ্খলা উন্নয়নে নানা উদ্যোগ, নতুন কর্মস্থলে যাওয়ার ইঙ্গিত ওসির সুন্দরগঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪, উদ্ধার ৮ পিস ইয়াবা সুন্দরগঞ্জে মাদ্রাসার টাকা উত্তোলন নিয়ে অভিযোগ, তদন্তে সত্যতা মেলেনি ফের জামুডাঙ্গা আদর্শ দ্বিমুখী দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হলেন সাংবাদিক পলাশ এমপি নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে সুন্দরগঞ্জে বিক্ষোভ

শিবরাম স্কুলে শিক্ষার্থীর কাঁধে এক দিনের প্রধান শিক্ষকের দায়িত্ব

লালমনিরহাট প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৪৭:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ৯৮ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক শিক্ষার্থী দিবস উপলক্ষে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে লালমনিরহাটের শিবরাম আদর্শ পাবলিক স্কুল। শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, আত্মবিশ্বাস, দায়িত্ববোধ ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বিকাশে পঞ্চম শ্রেণির মেধাবী শিক্ষার্থী উম্মে তালহা তাবাচ্ছুম কবিরকে এক দিনের জন্য ‘প্রতীকী প্রধান শিক্ষক’ হিসেবে দায়িত্ব দেওয়ার উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

এ উদ্যোগের আনুষ্ঠানিক লিখিত অনুমোদন দিয়েছেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম। তিনি অনুমোদনপত্রসহ প্রতীকী প্রধান শিক্ষক হিসেবে নিয়োগপত্র উম্মে তালহা তাবাচ্ছুম কবীরের হাতে তুলে দেন। শিক্ষা কর্মকর্তার লিখিত অনুমোদন ও নিয়োগপত্র প্রদান বিদ্যালয়ের এ ব্যতিক্রমী উদ্যোগকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক শিক্ষার্থী দিবস উপলক্ষে ১৭ নভেম্বর এক দিনের জন্য প্রতীকী প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করবে উম্মে তালহা। এদিন বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও প্রশাসনিক পরিবেশ সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে সে।

লালমনিরহাট সদর উপজেলার সার্কিট হাউজসংলগ্ন মিশনমোড়ে অবস্থিত শিবরাম আদর্শ পাবলিক স্কুলটি ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার মানোন্নয়ন এবং সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

দায়িত্ব পাওয়ার অনুভূতি প্রকাশ করে উম্মে তালহা তাবাচ্ছুম কবীর বলে, ‘এক দিনের জন্য হলেও প্রধান শিক্ষকের দায়িত্ব পেয়ে আমি খুব আনন্দিত ও গর্বিত। এটি আমার জন্য অনেক বড় একটি অভিজ্ঞতা। আমি বিদ্যালয়ের নিয়মশৃঙ্খলা বজায় রাখা, শিক্ষকদের সহযোগিতা করা এবং সহপাঠীদের ভালো কাজে উৎসাহিত করার চেষ্টা করব। এ উদ্যোগ আমাকে ভবিষ্যতে আরও আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল হতে অনুপ্রাণিত করবে।’

বিদ্যালয় কর্তৃপক্ষের মতে, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞানে সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবনের নেতৃত্ব, দায়িত্বশীলতা ও সিদ্ধান্ত গ্রহণের অভিজ্ঞতা দেওয়াও শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ। প্রতীকী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে উম্মে তালহা বিদ্যালয়ের কার্যক্রম সম্পর্কে ধারণা লাভের পাশাপাশি নেতৃত্বের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে।

শিবরাম আদর্শ পাবলিক স্কুলের পরিচালক ও অধ্যক্ষ রাশেদুল ইসলাম রাশেদ বলেন, এ উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা, শৃঙ্খলাবোধ, মানবিক মূল্যবোধ ও ইতিবাচক নেতৃত্বের মানসিকতা গড়ে তুলতে সহায়ক হবে। একই সঙ্গে বিদ্যালয়ের অন্য শিক্ষার্থীরাও এ উদ্যোগ থেকে অনুপ্রাণিত হয়ে নিজেদের যোগ্যতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে উৎসাহিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
শিবরাম স্কুলে শিক্ষার্থীর কাঁধে এক দিনের প্রধান শিক্ষকের দায়িত্ব

আপডেট সময় : ১১:৪৭:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬