ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবরাম স্কুলে শিক্ষার্থীর কাঁধে এক দিনের প্রধান শিক্ষকের দায়িত্ব সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে বাড়িতে হামলা-অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ বালু জব্দের খবর সংগ্রহ শেষে ফেরার পথে ৪ সাংবাদিককে অবরুদ্ধ করে মারধর সুন্দরগঞ্জে ৮২ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার পিরোজপুরে দৈনিক ‘আজকের উদয়ন বার্তা’র উদ্বোধন ১১ মাসে জলঢাকার আইনশৃঙ্খলা উন্নয়নে নানা উদ্যোগ, নতুন কর্মস্থলে যাওয়ার ইঙ্গিত ওসির সুন্দরগঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪, উদ্ধার ৮ পিস ইয়াবা সুন্দরগঞ্জে মাদ্রাসার টাকা উত্তোলন নিয়ে অভিযোগ, তদন্তে সত্যতা মেলেনি ফের জামুডাঙ্গা আদর্শ দ্বিমুখী দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হলেন সাংবাদিক পলাশ এমপি নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে সুন্দরগঞ্জে বিক্ষোভ

সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে বাড়িতে হামলা-অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:২৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ১৬৯ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সুন্দরগঞ্জে পৈত্রিক জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে বাড়িতে হামলা, অগ্নিসংযোগ, স্বর্ণালংকার ও মালামাল লুটপাট, পাকা ধান ও গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী কাজিউল ইসলাম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, পরান মৌজার ৫১ শতক জমি নিয়ে কাজিউল ইসলাম ও তার পরিবারের সঙ্গে প্রতিবেশী শাহজাহান আলী ও তার পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে স্থানীয়ভাবে গ্রাম্য সালিশ হলেও বিরোধের নিষ্পত্তি হয়নি। বরং বিভিন্ন সময় তাদের ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছিল।

অভিযোগে বলা হয়, শনিবার (১৪ নভেম্বর) দুপুরে শাহজাহান আলী, সাজু মিয়া, শাখা মিয়াসহ অভিযুক্তরা লাঠিসোঁটা, দা, কুড়াল ও কাস্তেসহ দেশীয় অস্ত্র নিয়ে কাজিউলদের বাড়িতে প্রবেশ করেন। এ সময় তাকে ও পরিবারের সদস্যদের ধাওয়া করা হলে প্রাণভয়ে তারা বাড়ি ছেড়ে চলে যান। পরে বাড়িতে থাকা আট আনা ওজনের স্বর্ণের কানের দুল ও চেইন, একটি স্যালোমেশিন, টিউবওয়েল, আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র লুট করে নেওয়া হয়। পাশাপাশি বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে জমির ধান কাটতে শুরু করেন অভিযুক্তরা।

দূর থেকে বাড়িতে আগুন দেখতে পেয়ে কাজিউলের ভাই দুখু মিয়া জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ চলে যাওয়ার পর অভিযুক্তরা আবারও ধান ও গাছ কেটে নিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীদের দাবি, ইউপি চেয়ারম্যান এবিএম মিজানুর রহমান খোকনসহ স্থানীয় লোকজনের উপস্থিতিতে বিরোধপূর্ণ জমিতে থাকা ঘরবাড়িতে আগুন ধরিয়ে পুড়িয়ে দেন অভিযুক্তরা। পরে তারা ওই জমির পাকা ধান ও গাছ কেটে নিয়ে যান।

এর আগে একই জমি নিয়ে বিরোধের জেরে প্রাণনাশের হুমকি ও জমি দখলের আশঙ্কায় গত ১৮ অক্টোবর সুন্দরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন দুখু মিয়া। জিডিতে তিনি অভিযোগ করেন, আদালতে চলমান জমিসংক্রান্ত মামলা তুলে নিতে প্রতিপক্ষের লোকজন তাকে ও পরিবারের সদস্যদের চাপ ও ভয়ভীতি দেখাচ্ছিলেন। ১৩ অক্টোবর বাড়ির সামনে গিয়ে গালিগালাজ এবং মামলা তুলে না নিলে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার কথাও জিডিতে উল্লেখ করা হয়।

এদিকে জমির দখলস্বত্ব নিয়ে ফৌজদারি কার্যবিধির ১৪৪/১৪৫ ধারায় এমআর মামলা নম্বর ৪৩/২০২৪ এবং সিনিয়র সহকারী জজ আদালতে ১৫৬/২০২৪ নম্বর দেওয়ানি মামলা চলমান রয়েছে। সংশ্লিষ্ট আদালতের নোটিশে উভয় পক্ষকে নিজ নিজ অবস্থানে শান্তিপূর্ণভাবে জমি ভোগদখল এবং একে অপরের দখলে বিঘ্ন সৃষ্টি না করার নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত সাজু মিয়া বলেন, ‘এটি আমাদের ক্রয় করা জমি। দীর্ঘদিন ধরে আমরাই জমিটি ভোগদখল করে আসছি। জমিতে আমাদের ঘর ও গাছপালা ছিল। তারাই আগুন দিয়ে ঘর পুড়িয়ে ফেলেছে। ধান ও গাছও তারাই কেটেছে।’

এ বিষয়ে শান্তিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম মিজানুর রহমান খোকনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সুন্দরগঞ্জ থানার ওসি মো. সেলিম রেজা বলেন, ‘৯৯৯ ফোন পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। উভয়পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে বাড়িতে হামলা-অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ

আপডেট সময় : ০৪:২৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬