সংবাদ শিরোনাম ::
ভৌতিক নয়, হ্যালোউইনে তারকাদের সাজে নস্টালজিয়া
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:১৬:০৭ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

এবারের হ্যালোউইনে ভৌতিক সাজের চেয়ে তারকাদের ঝোঁক ছিল নস্টালজিয়ায়। তারকারা যেন ফিরে গেছেন ফ্যাশন ও পপসংস্কৃতির স্মরণীয় সব সময়ে। কেউ বেছে নিয়েছেন জনপ্রিয় সিনেমার আইকনিক চরিত্র, কেউ আবার ফুটিয়ে তুলেছেন সংগীত ও বিনোদনজগতের পরিচিত সব মুখের সাজ। জাহ্নবী কাপুরের মায়ের প্রতি শ্রদ্ধা জানানো ‘নাগিন’ লুক থেকে জেনিফার লোপেজের ‘বারবারেলা’ সাজ—সব মিলিয়ে তারকাদের হ্যালোউইন উদ্যাপনে ছিল নস্টালজিয়া, স্মৃতি আর সৃজনশীলতার ছোঁয়া।























