সুন্দরগঞ্জে ৮২ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
- আপডেট সময় : ০৬:৪৩:৪২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জে ৮২ পিস ইয়াবা ট্যাবলেটসহ আসা মিয়া (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার শ্রীপুর ইউনিয়নের মাঠেরহাট শিশু সদন ইসলামিয়া এতিমখানা ও হাফেজি মাদ্রাসার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক কারবারি আসা মিয়া উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামের সখেরবাজার এলাকার আব্দুল সামাদের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরগঞ্জ থানা-পুলিশ উপজেলার শ্রীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাঠেরহাট গ্রামের মাঠের হাট শিশু সদন ইসলামিয়া এতিমখানা ও হাফেজি মাদ্রাসার সামনে পাকা সড়কে অভিযান চালায়। এ সময় ৮২ পিস ইয়াবা ট্যাবলেটসহ আসা মিয়াকে গ্রেপ্তার করা হয়।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অভিযান চালিয়ে ৮২ পিস ইয়াবা ট্যাবলেটসহ আসা মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’















