ঢাকা ০৪:০১ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাপ-পোকামাকড়ের ভয় মানেই প্রকৃতির প্রতি অনাগ্রহ নয় পোশাকশ্রমিকদের বিক্ষোভে কিছু শিল্পমালিক জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী কথা রেখেছে চীন, দেখায়নি রিয়াল মাদ্রিদের খেলা দুদকের মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ কুমারকে গ্রেপ্তার দেখানোর আদেশ শাহরুখ খানের যে আইকনিক স্টাইলগুলো তরুণদের ব্যাপকভাবে ইনফ্লুয়েন্স করেছিল পোশাকশ্রমিকদের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ ট্রাক্টর নিয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে শেকৃবি শিক্ষার্থীরা, অস্থায়ী স্থাপনা ভাঙচুর প্রেমিক নাকি খুনি? ঝড় তুলল শাহরুখ–দীপিকা গান রামলীলায় এত বড় সমাবেশ কীভাবে ঘটাল ইন্ডিয়া জোট, কটাক্ষ করে কী বলছে বিজেপি ১৯তম বিজেএস প্রিলির ফলে চমক: ২৫০ পদের জন্য লিখিত পরীক্ষা দেবেন মাত্র ৩৪৩ প্রার্থী

সাঘাটায় ৪০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:২১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ৯৬ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সাঘাটায় বিশেষ অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ও ৩ হাজার টাকা সহ এক মাদক ব্যবসায়ী ও এক মাদক ক্রেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার চন্দনপাট গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে জুয়েল মন্ডল (৪৫) এবং রাঘবপুর গ্রামের মৃত মনসুর আলীর ছেলে মতিয়ার রহমান (৫২)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (১৫ জুন) দিবাগত রাতে সাঘাটা থানা পুলিশ উপজেলার কচুয়া ইউনিয়নের চন্দনপাট গ্রামের জুয়েল মন্ডলের বসতবাড়ির আঙিনায় মাদক কেনাবেচা চলছে এমন খবর পেয়ে অভিযান চালিয়ে তাদেরকে হাতেনাতে গ্রেফতার করে।

পরে তল্লাশি চালিয়ে জুয়েল মন্ডলের লুঙ্গির ডান পাশ থেকে ৪০ পিস ইয়াবা এবং মতিয়ার রহমানের প্যান্টের ডান পকেট থেকে মাদক ক্রয়ের ৩ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ হাজার টাকা বলে জানায় পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা মাদক ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী সাঘাটা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম বলেন, ‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সাঘাটায় ৪০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় : ০২:২১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬