ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে গাঁজা সেবনের দায়ে কারাদণ্ড গাইবান্ধায় রেলওয়ের জায়গা দখল করে গড়ে ওঠা অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ মাদক প্রতিরোধ করায় শিক্ষার্থীদের নামে মামলা, মাদক সম্রাটের গ্রেফতার দাবি পিরোজপুরের ভান্ডারিয়ায় ৪০৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার গাইবান্ধায় পাঠচক্র সদস্যদের নিয়ে ছাত্রশিবিরের মৌসুমী ফল উৎসব সুন্দরগঞ্জে দোকানের টিন কেটে ৫ লাখ টাকার মালামাল চুরি গাইবান্ধায় সাবেক উপজেলা চেয়ারম্যানের ছেলে ছাত্রলীগ নেতা গ্রেফতার রায়গঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: থানায় মামলা গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু গাইবান্ধায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

মুখ চেপে ধরে বিলে নিয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:০৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সাঘাটা উপজেলায় এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় তিন যুবককে আটক করেছে পুলিশ। তবে অভিযুক্ত আরও একজন পালিয়ে গেছে।

শনিবার (৬ জুন) সকালে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার (৫ জুন) গভীর রাতে উপজেলার গাছাবাড়ী গ্রামের মণ্ডলপাড়া (চরপাড়া) এলাকার বুরুঙ্গী বিলে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন গাছাবাড়ী মধ্যপাড়া এলাকার লাবু মিয়া (২৫), নিরব মিয়া (২০) ও স্বধীন ব্যাপারী (২২)। পলাতক অভিযুক্ত বিপ্লব ওরফে ডিপজলের (২৫) বাড়ি বোনারপাড়া ইউনিয়নের ফুটানির বাজার এলাকায়।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগী নারীর অভিযোগ অনুযায়ী, কচুয়া ইউনিয়নের গাছাবাড়ী গ্রামের এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। শুক্রবার রাত ১২টার দিকে মোবাইল ফোনে কথা বলার জন্য তিনি বাড়ির উঠানে বের হলে আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন যুবক তার মুখ চেপে ধরে বুরুঙ্গী বিলের একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয় বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী আরও অভিযোগ করেন, অভিযুক্তরা তার কাছে থাকা মোবাইল ফোন ও নগদ দুই হাজার টাকা ছিনিয়ে নেয়।

ঘটনার বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তিন অভিযুক্তকে আটক করে একটি ঘরে আটকে রাখেন এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। পরে শনিবার সকালে সাঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে এবং ভুক্তভোগী নারীকে হেফাজতে নেয়।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ‘৯৯৯ নম্বরে কল পাওয়ার পর এসআই রফিকুল ইসলামকে ঘটনাস্থলে পাঠানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযুক্তদের থানায় আনা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
মুখ চেপে ধরে বিলে নিয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

আপডেট সময় : ০১:০৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬