ঢাকা ০২:০৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

গাইবান্ধায় নারীকে পথরোধ করে টাকা ছিনতাই, গ্রেফতার ২

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:২২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সাঘাটায় এক নারীর পথরোধ করে টাকা ছিনতাই ও প্রাণনাশের হুমকির অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বগুড়া সদর উপজেলার চকঝপু গ্রামের বাসিন্দা রিপা খাতুন (২৪) গত মঙ্গলবার (১২ মে) রাত আনুমানিক ১০টার দিকে আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের পবনতাইড় গ্রামের ডাকবাংলা মোড় এলাকায় পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা কয়েকজন ব্যক্তি তার পথরোধ করে।

এ সময় হলদিয়া ইউনিয়নের বেড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে হুমায়ুন কবির (২৭) ও মৃত রঙ্গু মিয়ার ছেলে সোহাগ সরকারসহ (২৩) কয়েকজন তাকে ভয়ভীতি প্রদর্শন করে। পরে তার কাছে থাকা প্রায় ২ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ভুক্তভোগী রিপা খাতুন বলেন, ‘আমি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। তখন অভিযুক্তরা মোটরসাইকেলযোগে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।’

তিনি আরও জানান, এ ঘটনায় তিনি বাদী হয়ে সাঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে হুমায়ুন কবির ও সোহাগ সরকারকে গ্রেফতার করে।

সাঘাটা থানার ওসি মাহাবুব আলম বলেন, ‘অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করে। পরে আদালতের মাধ্যমে তাদের গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
গাইবান্ধায় নারীকে পথরোধ করে টাকা ছিনতাই, গ্রেফতার ২

আপডেট সময় : ০২:২২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬