ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইবান্ধায় নারীকে পথরোধ করে টাকা ছিনতাই, গ্রেফতার ২ বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ দলীয় প্রভাব খাটিয়ে আবাদী জমি দখলের অভিযোগ প্রকাশ্যে বিএনপি নেতা গনি হত্যার ১৫ বছর, বিচারহীনতায় কাটছে দিন বালুবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে ২০ বসতঘর ছাই অনলাইন পোর্টালের আড়ালে ইয়াবা ব্যবসা, কথিত সাংবাদিকসহ গ্রেফতার ৫ সুনামগঞ্জে দুইদিন প্রতিদিন ৮ ঘণ্টা করে গ্যাস সরবরাহ বন্ধ জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার রচিত ৫টি বইয়ের মোড়ক উন্মোচন সুন্দরগঞ্জে কুকুরের জলাতঙ্ক প্রতিরোধে ভ্যাকসিন কার্যক্রম শুরু

গোপালগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

গোপালগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৩৫:৪২ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১০ মে) উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন কোটালীপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ। অভিযানে সহযোগিতা করে গোপালগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

অভিযান চলাকালে উপজেলার চিতশী পূর্বপাড়া এলাকা থেকে ২০ গ্রাম গাঁজাসহ কেরামত শেখ (৪২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ওই এলাকার কুদ্দুস শেখের ছেলে।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

গোপালগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ বলেন, ‘মাদক, জুয়া ও সামাজিক অপরাধমুক্ত সমাজ গড়তে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। জনসচেতনতা ও জনগণের সহযোগিতায় মাদকমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছি।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
গোপালগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

আপডেট সময় : ০৮:৩৫:৪২ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬