ঢাকা ০১:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

দেবিদ্বারে বাস থামিয়ে ‘ডিবি পুলিশ’ পরিচয়ে জিরা লুট, আটক ৩

কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৪৮:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬ ৯৭ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার দেবিদ্বারে যাত্রীবাহী বাস থামিয়ে ডিবি পুলিশের পরিচয় দিয়ে জিরা লুটের ঘটনায় সংঘবদ্ধ ডাকাত চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে লুট হওয়া ৪২০ কেজি জিরার পুরো চালান উদ্ধার করা হয়েছে।

শনিবার (৯ মে) ভোর থেকে দুপুর পর্যন্ত k অভিযান চালিয়ে দেবিদ্বার থানা পুলিশ তাদের আটক করে।

আটকরা হলেন, দেবিদ্বার পৌর এলাকার দক্ষিণ ভিংলাবাড়ি গ্রামের ফুল মিয়ার ছেলে মো. নাজমুল হাসান (২৮), রুহুল আমীনের ছেলে মো. মাসুক ওরফে মনা (২৬) এবং খলিলপুর গ্রামের মৃত আবুল হাশেমের ছেলে মো. জুয়েল (৩০)।

পুলিশ জানায়, শুক্রবার (৮ মে) ভোর সাড়ে ৪টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার পৌরসভার পান্নারপুল এলাকার সিএনজি স্ট্যান্ডে ঘটনাটি ঘটে। সিলেট থেকে নোয়াখালীগামী ‘লাল সবুজ’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস সেখানে পৌঁছালে ১৪ থেকে ১৫ জনের একটি সংঘবদ্ধ দল বাসটির গতিরোধ করে।

এ সময় সাদা পোশাকে থাকা চক্রের সদস্যরা নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে ভুয়া পরিচয়পত্র প্রদর্শন করে। তারা বাসে মাদক রয়েছে দাবি করে তল্লাশির নামে যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। পরে বাসে থাকা ৩০ কেজি ওজনের ১৪টি জিরার বস্তা জব্দের কথা বলে নিয়ে যায়। বাধা দিলে বাসের স্টাফ ও কয়েকজন যাত্রীকে মারধরের অভিযোগও ওঠে।

এ ঘটনায় জিরার মালিক নোয়াখালীর সুধারাম উপজেলার মুছাপুর গ্রামের ব্যবসায়ী মো. মাহমুদুল হাসান দেবিদ্বার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান শুরু করে।

পরে আটক তিনজনের দেওয়া তথ্যে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ভোলাচং বাজারে অভিযান চালিয়ে বিভিন্ন দোকান থেকে ১৪ বস্তা জিরা উদ্ধার করা হয়।

ব্যবসায়ী মাহমুদুল হাসান বলেন, ‘লুট হওয়া জিরার বাজারমূল্য প্রায় ২ লাখ ২০ হাজার টাকা। পুরো মালামাল উদ্ধার হওয়ায় আমরা স্বস্তি পেয়েছি।’

সিলেট আম্বরখানা এলাকার ‘সিলেট বাজার’-এর মালিক মো. জাকির হোসেন বলেন, ‘পরিবহনের মাধ্যমে পাঠানো ১৪ বস্তা জিরার মোট ওজন ছিল ৪২০ কেজি। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে সব জিরা উদ্ধার করেছে।’

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. ঈমাম হোসেন বলেন, ‘আটক চক্রটি দীর্ঘদিন ধরে ডাকাতি, ছিনতাই ও মাদক চোরাচালানের সঙ্গে জড়িত। অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে তিনজনকে আটক ও লুট হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে।’

তিনি আরও জানান, এ ঘটনায় আটক তিনজনসহ অজ্ঞাত আরও ১২ থেকে ১৩ জনকে আসামি n মামলা দায়ের করা হয়েছে। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
দেবিদ্বারে বাস থামিয়ে ‘ডিবি পুলিশ’ পরিচয়ে জিরা লুট, আটক ৩

আপডেট সময় : ১২:৪৮:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬