ঢাকা ০১:১০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

মানবতাবিরোধী কোনো অপরাধকেই ছাড় দেবে না সরকার: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:০৯:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বর্তমান সরকার দেশে সংঘটিত অতীতের কোনো মানবতাবিরোধী অপরাধকেই ছাড় দেবে না বলে প্রত্যয় ব্যক্ত করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শুক্রবার (৮ মে) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘর মিলনায়তনে শাপলা স্মৃতি সংসদ আয়োজিত ‘শহীদনামা’ শীর্ষক স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন ও তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন গণহত্যা থেকে শুরু করে বিভিন্ন সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। এসব ঘটনার বিচার প্রক্রিয়া অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনা দেশের ইতিহাসে একটি বেদনাবিধুর অধ্যায়, যা আজও জাতিকে ব্যথিত করে। বর্তমান সরকার এই ধরনের ঘটনার দায় তদন্ত ও বিচার প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তিতে দৃঢ় অবস্থানে রয়েছে।

তথ্যমন্ত্রী তার বক্তব্যে বলেন, অতীতের সহিংস ঘটনাগুলোর স্মৃতি জাতির জন্য শিক্ষা হিসেবে কাজ করে। কোনো অপরাধই আইনের ঊর্ধ্বে নয়—এ নীতিতেই সরকার অগ্রসর হচ্ছে।

অনুষ্ঠানে জাতীয় ঐক্য ও দেশের সার্বভৌমত্ব রক্ষার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, স্বাধীনতা ও রাষ্ট্রীয় অগ্রগতির প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাপলা স্মৃতি সংসদের চেয়ারম্যান মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ অন্যান্য অতিথিরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
মানবতাবিরোধী কোনো অপরাধকেই ছাড় দেবে না সরকার: তথ্যমন্ত্রী

আপডেট সময় : ১১:০৯:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬