ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মিরপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার পরিকল্পনা, ২৯ জন আটক রামলীলায় লাখো জনতার সমাবেশে ইন্ডিয়া জোটের বার্তা, জ্ঞানেশের পর মোদি-শাহর বিচার হবে পোশাক শ্রমিকদের বিক্ষোভ পরিস্থিতি নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী গ্যালাক্সি এস২৬ এফই মডেলের স্মার্টফোন আনল স্যামসাং কিছু বুঝে ওঠার আগেই ব্যবসায়ীকে কোপানো শুরু, ছিনিয়ে নেয় পাঁচ লাখ টাকা এখনই অবসর নেবেন না, ইঙ্গিত নরেন্দ্র মোদির বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর বড় বিপদ ব্ল্যাক কার্বন গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: সংঘর্ষ, আগুন ও উত্তেজনার ছয় ঘণ্টা শিশুর কখন টয়লেট ব্যবহার শুরু করা উচিত ভৌতিক নয়, হ্যালোউইনে তারকাদের সাজে নস্টালজিয়া

বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৪৪:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীতে কয়েকদিন ধরে বৃষ্টিপাত হলেও স্বস্তি মিলছে না বায়ুদূষণ থেকে। বর্ষার আভাসে ধুলাবালি কিছুটা কমলেও ঢাকার বাতাস এখনো স্বাস্থ্যঝুঁকির পর্যায়ে রয়েছে। আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার–এর সর্বশেষ তথ্যে এমন চিত্র উঠে এসেছে।

বৃহস্পতিবার (৭ মে) সকালে প্রকাশিত তালিকায় বিশ্বের দূষিত শহরগুলোর মধ্যে ঢাকার অবস্থান ছিল তৃতীয়। রাজধানীর বায়ুমান সূচক ১৫৬ রেকর্ড করা হয়েছে, যা ‘অস্বাস্থ্যকর’ মাত্রা হিসেবে বিবেচিত।

তালিকার শীর্ষে রয়েছে জাকার্তা। শহরটির বায়ুমান সূচক ১৬৭। দ্বিতীয় অবস্থানে থাকা কলকাতার সূচক ১৫৮। আর চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে লাহোর এবং দিল্লি।

বিশেষজ্ঞরা বলছেন, বৃষ্টির কারণে সাময়িকভাবে বাতাসে ভাসমান ধূলিকণা কমলেও যানবাহনের ধোঁয়া, নির্মাণকাজ এবং শিল্পকারখানার নির্গমন এখনো ঢাকার দূষণের প্রধান উৎস।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ১৫১ থেকে ২০০-এর মধ্যে থাকলে তা ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। এ অবস্থায় শিশু, বয়স্ক ব্যক্তি ও শ্বাসকষ্টে ভোগা মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে। বিশেষ করে সংবেদনশীল ব্যক্তিদের অপ্রয়োজনে বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

আপডেট সময় : ১১:৪৪:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬