ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিতে টাস্কফোর্স চায় আইইবি, বেসরকারি প্রকৌশলীদের জন্য চাকরিবিধির দাবি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৩৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে টাস্কফোর্স গঠনের দাবি জানিয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)। একই সঙ্গে বেসরকারি খাতে কর্মরত প্রকৌশলীদের জন্য সুনির্দিষ্ট চাকরিবিধি প্রণয়নেরও জোর দাবি তুলেছেন সংগঠনটির নেতারা।

বুধবার (৬ মে) রাজধানীর রমনায় আইইবির সদর দপ্তরে সংগঠনটির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলা হয়।

সভায় আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম বলেন, অতীতে বাস্তবায়িত অনেক উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। এসব প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিত করতে আইইবির পক্ষ থেকে একটি কার্যকর টাস্কফোর্স গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণে সীমাবদ্ধ নয়—এর সঙ্গে সুশাসন, দক্ষতা ও জবাবদিহিতাও সমান গুরুত্বপূর্ণ।

আইইবির সম্মানী সাধারণ সম্পাদক অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান বলেন, দেশে ৭০ শতাংশের বেশি প্রকৌশলী বেসরকারি খাতে কর্মরত থাকলেও তাদের জন্য কোনো নির্দিষ্ট চাকরিবিধি নেই। ফলে তারা কম বেতন, চাকরির অনিশ্চয়তা এবং নানা বৈষম্যের মধ্যে কাজ করছেন। অনেক ক্ষেত্রে বিনা নোটিশে চাকরি হারানোর ঝুঁকিও থাকে।

তিনি আরও বলেন, সরকারি উন্নয়ন প্রকল্পের বড় অংশই বাস্তবায়ন করেন বেসরকারি প্রকৌশলীরা। অথচ তাদের সুরক্ষা ও পেশাগত মর্যাদা নিশ্চিত করতে কোনো কাঠামোগত নীতি নেই। তাই জাতীয় পর্যায়ে একটি সমন্বিত চাকরিবিধি প্রণয়ন এখন সময়ের দাবি।

সভায় আরও বলা হয়, অনেক ক্ষেত্রে প্রকৌশল সংস্থা বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে অপ্রযুক্তিগত ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়, যা প্রকল্প বাস্তবায়নের গুণগত মানকে ক্ষতিগ্রস্ত করে। এই প্রবণতা বন্ধ করে দক্ষ প্রকৌশলীদের সিদ্ধান্ত গ্রহণের উচ্চপর্যায়ে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

আইইবির ভাইস-প্রেসিডেন্ট (প্রশাসন ও অর্থ) প্রকৌশলী এ.টি.এম. তানবীর-উল-হাসান বলেন, দেশের উন্নয়ন কার্যক্রমের বাস্তব চিত্র জনগণের সামনে তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও আইইবি ও গণমাধ্যমের মধ্যে সমন্বয় বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।

সভায় আইইবির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমের সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনায় অংশগ্রহণকারী সাংবাদিকরা প্রকৌশল খাতের চ্যালেঞ্জ, নীতি সংস্কার এবং উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিতের বিষয়ে মতামত তুলে ধরেন।

সবশেষে আইইবি নেতারা জানান, জাতীয় উন্নয়ন, টেকসই অবকাঠামো নির্মাণ এবং প্রযুক্তিনির্ভর অর্থনীতির লক্ষ্য অর্জনে ভবিষ্যতেও তারা গণমাধ্যমের সঙ্গে নিয়মিত সংলাপ চালিয়ে যাবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিতে টাস্কফোর্স চায় আইইবি, বেসরকারি প্রকৌশলীদের জন্য চাকরিবিধির দাবি

আপডেট সময় : ১০:৩৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬