বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র
- আপডেট সময় : ০৬:৫৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা দেওয়ার প্রক্রিয়া স্থগিত করেছে। দেশটির করদাতাদের অর্থে সরকারি সহায়তা গ্রহণের হার বেশি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) ঢাকায় মার্কিন দূতাবাস ভিসাসংক্রান্ত এক বার্তায় এ তথ্য জানায়।
বার্তায় বলা হয়, ডিপার্টমেন্ট অব স্টেট বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করেছে। এসব দেশের অভিবাসীদের একটি অংশ যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সরকারি সহায়তা গ্রহণ করছে—এমন তথ্যের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে এ সিদ্ধান্ত পর্যটক, শিক্ষার্থী বা অন্যান্য অনভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে না বলেও জানানো হয়েছে।
এর আগে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান কার্যক্রম স্থগিত করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
























