ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘সবার আগে বাংলাদেশ’ এই মূল দর্শনে কার্যক্রম শুরু হয়েছে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:৩২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ৬৩ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বলেছেন, ‘সবার আগে বাংলাদেশ’—এই পররাষ্ট্রনীতির মূল দর্শনকে সামনে রেখে জনগণের কল্যাণ সর্বাগ্রে প্রাধান্য দেওয়ার লক্ষ্যে সরকারের কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. আবুল কালামের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।

প্রধানমন্ত্রী বলেন, উন্নত, সমৃদ্ধ ও মর্যাদাশীল বাংলাদেশ গঠনের লক্ষ্যে সরকারের নির্বাচনী ইশতেহারে গণতন্ত্র, সুশাসন, অর্থনৈতিক উন্নয়ন এবং মানবিক মূল্যবোধের সমন্বিত বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা, প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা, আইনের শাসন ও মানবাধিকার নিশ্চিত করা এবং মতপ্রকাশের স্বাধীনতা সুরক্ষার বিষয়গুলো বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।

তিনি আরও বলেন, দুর্নীতি দমন, বিনিয়োগ ও শিল্পায়ন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সামাজিক সুরক্ষা খাতে উন্নয়ন জোরদার করে একটি অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন সমাজ গঠনের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী জানান, ‘সবার আগে বাংলাদেশ’ এই মূল দর্শনকে বিবেচনায় নিয়ে প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ, জাতীয় নিরাপত্তা এবং জনগণের কল্যাণকে সর্বাগ্রে প্রাধান্য দিয়ে কাজ করছে সরকার। সমতা, ন্যায্যতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে বাংলাদেশকে একটি আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার কার্যক্রম পরিচালনা করছে।

তারেক রহমান আরও বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত কর্মসূচিগুলো বাস্তবায়নের জন্য সব মন্ত্রণালয় ও বিভাগ আগামী ১৮০ দিন, আগামী ২০২৬–২৭ অর্থবছর এবং পরবর্তী পাঁচ বছরের জন্য পৃথক কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে এবং তা বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

তিনি বলেন, একটি উন্নত ও মর্যাদাশীল বাংলাদেশ গড়ে তুলতে সরকার ইতোমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল ও নদী খনন ও পুনঃখনন কর্মসূচি, প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারের জন্য ফ্যামিলি কার্ড প্রদান, কৃষকদের জন্য কৃষক কার্ড চালু করা, ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের জন্য সম্মানী ও উৎসব ভাতা প্রদান, ক্রীড়াবিদদের জন্য ক্রীড়া কার্ড ও ভাতা চালু করা এবং পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন।

প্রধানমন্ত্রী আরও বলেন, কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ, সারাদেশে শহর ও গ্রামে খেলার মাঠ নির্ধারণ ও অবকাঠামো উন্নয়ন, ই-হেলথ কার্ডের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান, পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগ এবং চলতি অর্থবছরে প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিশুর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণসহ নানা উদ্যোগ বাস্তবায়নের কাজ চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
‘সবার আগে বাংলাদেশ’ এই মূল দর্শনে কার্যক্রম শুরু হয়েছে

আপডেট সময় : ০৬:৩২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬