ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চড়া দামের আপেল শুধু সরকার পরিবর্তনে কিংবা গণ-অভ্যুত্থানে মানুষের মৌলিক সমস্যার সমাধান হয় না ফ্রান্সের বিভিন্ন শহরে বিক্ষোভ–সংঘর্ষ, গ্রেপ্তার ৫ শতাধিক আজ টিভিতে যা দেখবেন (১ নভেম্বর ২০২৬) ইসরায়েলের রাস্তায় হাজারো মানুষ, ইহুদি-আরব সরকার গঠনের দাবি সেনা কর্মকর্তাদের সঙ্গে মোজতবা খামেনির প্রথম আনুষ্ঠানিক বৈঠক, কী নির্দেশ দিলেন নিউমার্কেটের সামনে ফুটপাতে উচ্ছেদ অভিযান, বসানো হলো গাছের চারা ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার দাবিতে মিরপুর পোশাক শ্রমিকদের অবরোধ, ভাঙচুর বিনার গামা রশ্মি বিকিরণ কেন্দ্র উদ্বোধন, কৃষিপণ্যের সংরক্ষণকাল বাড়বে ১২ মাস পর্যন্ত ছেলে বেঁচে নেই, এইচএসসির ফল দেখে কান্নায় ভেঙে পড়লেন বাবা

বাকৃবি শিক্ষার্থীদের মানবিক উদ্যোগে চিকিৎসা সহায়তায় অর্থ প্রদান

বাকৃবি প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:২২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) এক শিক্ষার্থীর চিকিৎসার জন্য শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির অর্থ থেকে অনুদান প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই অর্থ হস্তান্তর করা হয়। পরে তা সংশ্লিষ্ট শিক্ষার্থীর পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়।

জানা যায়, কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী ও সাংবাদিক সমিতির সদস্য তানিউল করিম জীমের চিকিৎসার জন্য শিক্ষার্থীরা তাদের মাসিক বৃত্তির একটি অংশ একত্রিত করে সহায়তা প্রদান করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক এবং সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের সম্মতিতে তাদের বৃত্তির অর্থ থেকে এই তহবিল গঠন করা হয়। এর আগে গঠিত একটি সহায়তা তহবিলের অবশিষ্ট অর্থও এ কাজে ব্যবহার করা হয়েছে।

অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ বলেন, শিক্ষার্থীদের এই উদ্যোগ মানবিকতার দৃষ্টান্ত। এতে একজন সহপাঠীর চিকিৎসায় সহায়তা করা সম্ভব হয়েছে।

উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক বলেন, শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় এই সহায়তা প্রদান করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয় ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগের পাশে থাকবে।

উল্লেখ্য, ওই শিক্ষার্থী আগে চিকিৎসার প্রয়োজনে বিদেশে গিয়ে অসুস্থ হয়ে পড়েন এবং পরে দেশে এনে চিকিৎসা চলছে বলে জানা যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
বাকৃবি শিক্ষার্থীদের মানবিক উদ্যোগে চিকিৎসা সহায়তায় অর্থ প্রদান

আপডেট সময় : ০৫:২২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬