সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালি খোলা, ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
- আপডেট সময় : ০৫:৫৪:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত থাকলেও ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ অব্যাহত থাকবে।
শুক্রবার (১৭ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ডোনাল্ড ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত ও ব্যবসার জন্য প্রস্তুত থাকবে। তবে ইরানের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত ওয়াশিংটন তাদের বন্দরে নৌ অবরোধ বজায় রাখবে।
তিনি আরও বলেন, ইরানের সঙ্গে লেনদেন পুরোপুরি সম্পন্ন না হওয়া পর্যন্ত এই অবরোধ কার্যকর থাকবে। তবে আলোচনার মাধ্যমে অধিকাংশ বিষয় ইতোমধ্যে সমাধানের পথে রয়েছে বলেও তিনি দাবি করেন।























