ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:৫৬:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ১২ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তিন দিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার। শনিবার (১৮ এপ্রিল) তিনি ঢাকা পৌঁছাবেন বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

জানা গেছে, শিক্ষা এবং শিশুদের কল্যাণে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কৌশলগত সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যেই তার এই সফর। বিশ্বব্যাপী ০ থেকে ১৭ বছর বয়সী শিশুদের অধিকার, কল্যাণ ও উন্নয়ন নিশ্চিত করাই তার কার্যালয়ের প্রধান লক্ষ্যগুলোর একটি।

এই তিন দিনের সফরে তিনি বাংলাদেশের সরকারি উচ্চপর্যায়ের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া দুই দেশের মধ্যে ভবিষ্যৎ সহযোগিতা সম্প্রসারণ, বিশেষ করে তরুণ প্রজন্মকে সহায়তা এবং অংশীদারিত্ব জোরদারের বিষয়ে আলোচনা করবেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার

আপডেট সময় : ০৫:৫৬:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬