সংবাদ শিরোনাম ::
জব্দ ৬ কোটি টাকার চিংড়ি রেণু কর্ণফুলীতে অবমুক্ত
চট্টগ্রাম ব্যুরো
- আপডেট সময় : ০৫:৪৪:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলাে শাহ আমানত সেতু সংলগ্ন এলাকা থেকে প্রায় ছয় কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ চিংড়ির রেণু জব্দ করেছে কোস্টগার্ড।
শুক্রবার (১৭ এপ্রিল) এসব রেণু কর্ণফুলী নদীতে অবমুক্ত করা হয়। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে ১টার দিকে বিশেষ অভিযানে এগুলো জব্দ করা হয়।
কোস্টগার্ড জানায়, ওই এলাকায় টেকনাফ থেকে খুলনাগামী সন্দেহভাজন দুটি ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় ১ কোটি ২০ লাখ অবৈধ চিংড়ির রেণু জব্দ করা হয়। এগুলোর বাজারমূল্য আনুমানিক ৬ কোটি টাকা।
কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা সুমন আল মুকিত বলেন, রেণুগুলো জব্দ করার পর ট্রাকচালক ও হেলপারদের আটক করা হয়। পরে তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এরপর কর্ণফুলী উপজেলা মৎস্য অফিসের উপস্থিতিতে জব্দ রেণুগুলো কর্ণফুলী নদীতে অবমুক্ত করা হয়।























