ঢাকা ০২:০৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

ইরান সমৃদ্ধকৃত ইউরেনিয়াম হস্তান্তরে রাজি, দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক 
  • আপডেট সময় : ১১:০২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরান সমৃদ্ধকৃত ইউরেনিয়াম হস্তান্তরে রাজি হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে তিনি জানিয়েছেন, ইরানের সঙ্গে একটি শান্তি চুক্তি খুবই কাছাকাছি রয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) হোয়াইট হাউজ-এর বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ দাবি করেন ট্রাম্প। তিনি বলেন, ইরান ইতোমধ্যে তাদের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম হস্তান্তরে সম্মত হয়েছে। যদিও ইরানি নেতৃত্বের পক্ষ থেকে এ ধরনের কোনো আনুষ্ঠানিক ইঙ্গিত পাওয়া যায়নি।

ট্রাম্পের দাবি, হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের অবরোধের চাপের কারণেই ইরান আলোচনায় বসতে বাধ্য হয়েছে। তিনি বলেন, ‘ইরান চুক্তি করতে চায় এবং আমরা তাদের সঙ্গে খুব ভালোভাবেই আলোচনা চালিয়ে যাচ্ছি।’

তিনি আরও জানান, ইরানের সঙ্গে চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর প্রয়োজন নেই বলে তিনি মনে করেন। কারণ, এ সময়ের মধ্যেই একটি স্থায়ী চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে বলে তার আশা।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, সাম্প্রতিক চার সপ্তাহের সামরিক চাপ এবং শক্তিশালী নৌ অবরোধের ফলে ইরানের সঙ্গে সম্পর্ক উন্নত হয়েছে।

উল্লেখ্য, গত ৮ এপ্রিল থেকে শুরু হওয়া দুই সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতির চুক্তির মেয়াদ আগামী ২১ এপ্রিল শেষ হওয়ার কথা রয়েছে। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, এর আগেই ইরানের সঙ্গে নতুন করে আলোচনা হতে পারে। তিনি আরও বলেন, চুক্তি সম্পন্ন হলে তা স্বাক্ষরের জন্য তিনি পাকিস্তান সফর করতে পারেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
ইরান সমৃদ্ধকৃত ইউরেনিয়াম হস্তান্তরে রাজি, দাবি ট্রাম্পের

আপডেট সময় : ১১:০২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬