ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাত দফা না মানলে এক দফা অনিবার্য হয়ে উঠবে: কুষ্টিয়ায় শফিকুর রহমান বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত, চূড়ান্ত পর্ব ২৮ নভেম্বর জমির বাণিজ্যিকীকরণে বাসযোগ্যতা হারাচ্ছে ঢাকা উচ্চকক্ষ নিয়ে আলোচনা লংমার্চে হবে না, কমিটিতে আসুন: স্বরাষ্ট্রমন্ত্রী ‘জনগণের কাছে একটা কার্ড আছে, সেটি হলো লাল কার্ড’ নায়ক শরীফুল রাজকে আইনি নোটিশ, ঘটনা কী পুরোনো বাস দিয়ে ছয় রুটে নতুন ব্যবস্থা চালু রোববার খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১২৮ টাকা ৫০ পয়সা, বেড়েছে ব্যাংকেও পল্টনে সাবেক অতিরিক্ত আইজিপির গাড়ির ধাক্কায় রিকশাচালক আহত, চালকের আসনে ছিলেন ছেলে মাস্টহেড পিআরের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড গ্রোথ অফিসার আশিক ইকবাল

গ্রামাঞ্চলে তীব্র লোডশেডিং, গরমে মানুষের হাঁসফাঁস

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৩৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তীব্র গরমের মধ্যে দেশের গ্রামাঞ্চলে হঠাৎ করেই বেড়েছে লোডশেডিং। শহরের অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ তুলনামূলক স্বাভাবিক থাকলেও গ্রামাঞ্চলে মানুষকে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎবিহীন থাকতে হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

জানা গেছে, দিনের পাশাপাশি রাতেও বারবার বিদ্যুৎ চলে যাচ্ছে। কোথাও কোথাও চার থেকে ছয় ঘণ্টা পর্যন্ত টানা লোডশেডিং হচ্ছে। এতে গরমে ঘরে থাকা কষ্টকর হয়ে উঠেছে, বিশেষ করে শিশু, বৃদ্ধ ও অসুস্থদের দুর্ভোগ আরও বেড়েছে। অনেক জায়গায় মানুষ খোলা আকাশের নিচে বা উঠানে রাত কাটাতে বাধ্য হচ্ছেন।

স্থানীয়দের অভিযোগ, শহরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে গিয়ে গ্রামাঞ্চলে বেশি লোডশেডিং করা হচ্ছে, ফলে তারা বৈষম্যের শিকার হচ্ছেন। বিদ্যুৎ না থাকায় নলকূপ চালানো, সেচ কার্যক্রম, ছোট ব্যবসা এবং দৈনন্দিন কাজকর্মেও বড় ধরনের ব্যাঘাত ঘটছে।

বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি-এর তথ্য অনুযায়ী, ১৬ এপ্রিল ডে পিক সময়ে লোডশেডিং ছিল ১ হাজার ৭৫১ মেগাওয়াট এবং সন্ধ্যা পিকে ৪৮১ মেগাওয়াট। ১৫ এপ্রিল ডে পিকে ১ হাজার ২৯৪ মেগাওয়াট এবং সন্ধ্যা পিকে ১ হাজার ৪২৮ মেগাওয়াট লোডশেডিং রেকর্ড করা হয়।

এর আগে ১৪ এপ্রিল ডে পিকে ৫৮০ মেগাওয়াট এবং সন্ধ্যা পিকে ৬৮৮ মেগাওয়াট, ১৩ এপ্রিল ডে পিকে ৮৭৯ মেগাওয়াট এবং সন্ধ্যা পিকে ১ হাজার ৮ মেগাওয়াট, আর ১২ এপ্রিল ডে পিকে ৪১১ মেগাওয়াট এবং সন্ধ্যা পিকে ৯১০ মেগাওয়াট লোডশেডিং হয় বলে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
গ্রামাঞ্চলে তীব্র লোডশেডিং, গরমে মানুষের হাঁসফাঁস

আপডেট সময় : ০২:৩৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬