ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত, চূড়ান্ত পর্ব ২৮ নভেম্বর জমির বাণিজ্যিকীকরণে বাসযোগ্যতা হারাচ্ছে ঢাকা উচ্চকক্ষ নিয়ে আলোচনা লংমার্চে হবে না, কমিটিতে আসুন: স্বরাষ্ট্রমন্ত্রী ‘জনগণের কাছে একটা কার্ড আছে, সেটি হলো লাল কার্ড’ নায়ক শরীফুল রাজকে আইনি নোটিশ, ঘটনা কী পুরোনো বাস দিয়ে ছয় রুটে নতুন ব্যবস্থা চালু রোববার খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১২৮ টাকা ৫০ পয়সা, বেড়েছে ব্যাংকেও পল্টনে সাবেক অতিরিক্ত আইজিপির গাড়ির ধাক্কায় রিকশাচালক আহত, চালকের আসনে ছিলেন ছেলে মাস্টহেড পিআরের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড গ্রোথ অফিসার আশিক ইকবাল কেশবপুরে ধানখেতে পাওয়া গেল দুই নারী–পুরুষের অর্ধগলিত লাশ

বিএনপি নেতার মামলায় ইসকন নেতা চিন্ময় দাসের জামিন

চট্টগ্রাম ব্যুরো
  • আপডেট সময় : ১১:৪৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামে জমি দখল ও মারধরের অভিযোগে দায়ের করা এক মামলায় সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস জামিন পেয়েছেন। তবে তার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় আপাতত তিনি কারামুক্ত হচ্ছেন না।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাখাওয়াত হোসেন শুনানি শেষে তার জামিন আবেদন মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা যায়, এদিন চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে জামিন আবেদন করা হলে শুনানি শেষে আদালত ওই মামলায় তার জামিন মঞ্জুর করেন।

তবে সংশ্লিষ্ট আইনজীবীরা জানান, তার বিরুদ্ধে আরও ছয়টি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে একটি হত্যা মামলাও থাকায় এই মুহূর্তে তিনি কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না।

জানা গেছে, চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখল এলাকায় জমি দখল, ভয়ভীতি প্রদর্শন ও মারধরের অভিযোগে ২০২৩ সালে একটি মামলা দায়ের করা হয়। মামলার বাদী ছিলেন বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন। এ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসসহ ছয়জনকে আসামি করা হয়।

পরে মামলাটি তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আদালতে প্রতিবেদন জমা দেয়।

এদিকে, ২০২৪ সালের ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় তার জামিন আবেদন নাকচ হওয়ার পর চট্টগ্রাম আদালত এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় ইসকন সমর্থকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে ভাঙচুরের ঘটনা ঘটে।

একই দিনে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ ওঠে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন, যেখানে প্রধান আসামি করা হয় চিন্ময় কৃষ্ণ দাসকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
বিএনপি নেতার মামলায় ইসকন নেতা চিন্ময় দাসের জামিন

আপডেট সময় : ১১:৪৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬