ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত, চূড়ান্ত পর্ব ২৮ নভেম্বর জমির বাণিজ্যিকীকরণে বাসযোগ্যতা হারাচ্ছে ঢাকা উচ্চকক্ষ নিয়ে আলোচনা লংমার্চে হবে না, কমিটিতে আসুন: স্বরাষ্ট্রমন্ত্রী ‘জনগণের কাছে একটা কার্ড আছে, সেটি হলো লাল কার্ড’ নায়ক শরীফুল রাজকে আইনি নোটিশ, ঘটনা কী পুরোনো বাস দিয়ে ছয় রুটে নতুন ব্যবস্থা চালু রোববার খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১২৮ টাকা ৫০ পয়সা, বেড়েছে ব্যাংকেও পল্টনে সাবেক অতিরিক্ত আইজিপির গাড়ির ধাক্কায় রিকশাচালক আহত, চালকের আসনে ছিলেন ছেলে মাস্টহেড পিআরের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড গ্রোথ অফিসার আশিক ইকবাল কেশবপুরে ধানখেতে পাওয়া গেল দুই নারী–পুরুষের অর্ধগলিত লাশ

অতি-প্রক্রিয়াজাত খাদ্যে ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং চালুর দাবি জোরদার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৫২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ ১০৫ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে অতি-প্রক্রিয়াজাত খাদ্যজনিত অসংক্রামক রোগের ঝুঁকি ক্রমশ বাড়ছে। এ পরিস্থিতিতে প্যাকেটজাত খাবারের সামনে সতর্কবার্তা হিসেবে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং (এফওপিএল)’ চালুর দাবি জোরালো হয়েছে।

রাজধানীর বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ভবনে “বাংলাদেশে ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং (এফওপিএল): প্রয়োজনীয়তা, অগ্রগতি ও করণীয়” শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালায় এ দাবি উঠে আসে। ১৫ ও ১৬ এপ্রিল অনুষ্ঠিত এ কর্মশালার আয়োজন করে প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান), সহযোগিতায় ছিল গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই)।

কর্মশালায় অংশ নেওয়া সাংবাদিক ও বিশেষজ্ঞরা বলেন, প্যাকেটজাত খাবারের সম্মুখভাগে সহজবোধ্য সতর্কবার্তা থাকলে ভোক্তারা সহজেই বুঝতে পারবেন কোন খাবারে অতিরিক্ত লবণ, চিনি বা চর্বি রয়েছে। এতে স্বাস্থ্যকর খাদ্য নির্বাচন সহজ হবে।

আলোচনায় জানানো হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বিশ্বব্যাপী অসংক্রামক রোগ ও অকাল মৃত্যুর অন্যতম প্রধান কারণ। প্রতিবছর প্রায় ১ কোটি ১০ লাখ মানুষের মৃত্যু এর সঙ্গে সম্পর্কিত।

বাংলাদেশেও পরিস্থিতি উদ্বেগজনক বলে উল্লেখ করা হয়। দেশে বছরে প্রায় ৫ লাখ ৭০ হাজার মানুষ অসংক্রামক রোগে মারা যান, যা মোট মৃত্যুর প্রায় ৭১ শতাংশ।

বিশেষজ্ঞরা জানান, দেশে ৯৭ শতাংশ মানুষ নিয়মিত প্যাকেটজাত খাবার গ্রহণ করলেও অধিকাংশই লেবেলের জটিল পুষ্টি তথ্য বুঝতে পারেন না। ফলে তারা অজান্তেই ঝুঁকিপূর্ণ খাবার গ্রহণ করছেন।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েব বলেন, ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, এটি বাস্তবায়িত হলে ভোক্তা সচেতনতা বাড়বে।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি সামিনা ইসরাত বলেন, এ ব্যবস্থা স্বাস্থ্যকর খাদ্য পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ঢাকা ট্রিবিউনের সম্পাদক রিয়াজ আহমদ বলেন, নীতিনির্ধারণ পর্যায়ে বাস্তবায়ন না হওয়া পর্যন্ত গণমাধ্যমকে বিষয়টি নিয়ে ধারাবাহিকভাবে কাজ করতে হবে।

কর্মশালায় অংশগ্রহণকারীরা বলেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে জনস্বাস্থ্য সুরক্ষায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে এবং অসংক্রামক রোগের ঝুঁকি কমবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
অতি-প্রক্রিয়াজাত খাদ্যে ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং চালুর দাবি জোরদার

আপডেট সময় : ১১:৫২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬