ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিরাজগঞ্জে জামায়াত নেতার বাড়িতে আগুন বগুড়া-৪ আসনে জুলাই যোদ্ধাদের ওপর হামলার অভিযোগ, তদন্ত ও শাস্তির দাবি কেন্দ্র দখল করে ব্যালটে সিলের অভিযোগ, পাঁচটি কেন্দ্রের ফলাফল স্থগিত ও পুনরায় ভোটের দাবি সুন্দরগঞ্জে দক্ষিণ বেকাটারী সমাজ কল্যাণ পরিষদের আত্মপ্রকাশ নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ নীলফামারীতে ৪টি আসনেই জামায়াত প্রার্থীদের জয়, উন্নয়নের নতুন প্রত্যাশা সিরাজগঞ্জ-৩ আসনে বিজয়ের পর ভিপি আয়নুল হকের দোয়া ও শুভেচ্ছা বার্তা ডোমার–ডিমলায় বৈষম্যহীন উন্নয়নের অঙ্গীকার: নবনির্বাচিত এম পি আব্দুস সাত্তার চট্টগ্রাম ১৫ এর মনোনীত প্রার্থী আলহাজ্ব শাহজাহান চৌধুরী ৪৫হাজার ৩৬ ভোটে এগিয়ে সকাল ৭ টা পর্যন্ত প্রাপ্ত ঘোষণায় কোন দল কত আসন পেয়েছেন 

সিরাজগঞ্জে জামায়াত নেতার বাড়িতে আগুন

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:০১:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬ ৭ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় জামায়াতে ইসলামীর এক নেতার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সলঙ্গা ইউনিয়নের জগজীবনপুর গ্রামে কেএম হারুন অর রশিদের বাড়িতে আগুন দেওয়া হয়। তিনি সলঙ্গা ইউনিয়ন জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয়দের দাবি, নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে এই অগ্নিসংযোগ করেছে। ঘটনার সময় বাড়িতে তার বৃদ্ধ বাবা ও ১২ বছরের ছেলে ঘুমিয়ে ছিলেন। প্রতিবেশীরা আগুন দেখতে পেয়ে দ্রুত পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন, এতে বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায়।

ক্ষতিগ্রস্ত কেএম হারুন অর রশিদ বলেন, “নির্বাচনে ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে আমার বাড়িতে আগুন দেওয়া হয়েছে। আমি জড়িতদের বিরুদ্ধে প্রশাসনের দ্রুত ব্যবস্থা চাই।”

এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর জানান, বিষয়টি মোবাইল ফোনে জানতে পেরেছেন। ভুক্তভোগীকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে এবং অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সিরাজগঞ্জে জামায়াত নেতার বাড়িতে আগুন

আপডেট সময় : ০৩:০১:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬