সিরাজগঞ্জ-৩ আসনে বিজয়ের পর ভিপি আয়নুল হকের দোয়া ও শুভেচ্ছা বার্তা
- আপডেট সময় : ০৬:৪৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পর নিজ এলাকায় মসজিদে দোয়া মাহফিলে অংশগ্রহণ করেছেন বিএনপি মনোনীত সংসদ সদস্য ভিপি আয়নুল হক।
শুক্রবার জুমার নামাজ শেষে স্থানীয় একটি মসজিদে আয়োজিত দোয়া অনুষ্ঠানে তিনি উপস্থিত থেকে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় তিনি নির্বাচনে বিজয়ে সহযোগিতা করা সকল ভোটার, দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ভিপি আয়নুল হক বলেন, “জনগণের রায়ে আমি নির্বাচিত হয়েছি। আমি এলাকার উন্নয়ন, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবো।”
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিপুল সংখ্যক আসনে বিজয়ী হওয়ায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী মসজিদে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিএনপির পক্ষ থেকে জানানো হয়, প্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশবাসীর শান্তি ও সমৃদ্ধি কামনায় এই দোয়ার আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ জনগণকে দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। পাশাপাশি অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনার অনুরোধ জানানো হয়েছে।

















