সংবাদ শিরোনাম ::
নীলফামারী-৪ আসনে জামায়াত প্রার্থী বিজয়ী
নীলফামারী প্রতিনিধি
- আপডেট সময় : ১২:২৫:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ ১০ বার পড়া হয়েছে

নীলফমারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে বেসরকারিভাবে নির্বাচিত জামায়াতের প্রার্থী হাফেজ আব্দুল মুনতাকিম। এই আসনের মোট ১৬৯টি কেন্দ্রের ফলাফল জানা গেছে।
এর মধ্যে এক লক্ষ চুয়াল্লিশ হাজার চারশত চুরানব্বই ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন দাঁড়িপাল্লার প্রার্থী হাফেজ আব্দুল মুনতাকিম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী ধানের শীষ প্রতীকে আব্দুল গফুর সরকার পেয়েছেন চুরাশি হাজার একশত একষট্টি ভোট। এছাড়া জাতীয় পার্টির প্রার্থী লাঙল প্রতীকে সিদ্দিকুল আলম পেয়েছেন তেরষট্টি হাজার আটশত ছিয়ানব্বই ভোট। আর পোস্টাল ব্যালটে দাঁড়িপাল্লা এক হাজার দুইশত আটাইশ ভোট। ধানের শীষ পেয়েছে আটশত উনচল্লিশ ভোট। বৃহস্পতিবার রাতে এ ফলাফল পাওয়া যায়।

















