গাইবান্ধা-১ আসনে ৭৯ কেন্দ্রের ফলাফলে ৬৭ হাজার ভোটে এগিয়ে জামায়াত প্রার্থী
- আপডেট সময় : ০৯:২২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জে (গাইবান্ধা-১) আসনে ৭৯ ভোটকেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত ফল অনুযায়ী জামায়াতের প্রার্থী মো. মাজেদুর রহমান সরকার ৯০ হাজার ৩০৪ ভোট পেয়ে এগিয়ে আছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী ২৩ হাজার ৩০৭ ভোট পেয়েছেন। ৬৭ হাজার ভোটে এগিয়ে জামায়াত প্রার্থী।
বৃহস্পতিবার রাত ৯ টা ২০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ইফতার জাহান তুলি। এর আগে সকাল ৭টা ৩০ মিনিটে একযোগে উপজেলার সব কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয় এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত ভোট গ্রহণ চলে।
উল্লেখ্য, এ আসনে ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলিয়ে মোট ভোটকেন্দ্র রয়েছে ১২৩টি। মোট ৪ লাখ ১৯ হাজার ১১১ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৭ হাজার ৫৭৪, নারী ভোটার ২ লাখ ১১ হাজার ৫৩৪ এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন।


















