রায়গঞ্জে আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগদানের হিড়িক
- আপডেট সময় : ০৩:৫৮:০০ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন ধানগড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) ধানগড়া ইউনিয়নে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।
যোগদানকারীদের নেতৃত্ব দেন ধানগড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. জয়নাল। একই অনুষ্ঠানে ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি মো. জহুরুল ইসলামও বিএনপিতে যোগ দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ভি পি আইনুল হক। তিনি নবাগত নেতাকর্মীদের স্বাগত জানিয়ে বলেন, জনগণ স্বতঃস্ফূর্তভাবে গণতন্ত্র ও ভোটাধিকারের পক্ষে বিএনপিতে যোগ দিচ্ছে।
নবাগত নেতাকর্মীরা জানান, আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডে হতাশ হয়ে তারা বিএনপিতে যোগ দিয়েছেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে মাঠে কাজ করবেন। এ যোগদানকে স্থানীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।


















