ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নীলফামারীতে ৪টি আসনেই জামায়াত প্রার্থীদের জয়, উন্নয়নের নতুন প্রত্যাশা সিরাজগঞ্জ-৩ আসনে বিজয়ের পর ভিপি আয়নুল হকের দোয়া ও শুভেচ্ছা বার্তা ডোমার–ডিমলায় বৈষম্যহীন উন্নয়নের অঙ্গীকার: নবনির্বাচিত এম পি আব্দুস সাত্তার চট্টগ্রাম ১৫ এর মনোনীত প্রার্থী আলহাজ্ব শাহজাহান চৌধুরী ৪৫হাজার ৩৬ ভোটে এগিয়ে সকাল ৭ টা পর্যন্ত প্রাপ্ত ঘোষণায় কোন দল কত আসন পেয়েছেন  গোপালগঞ্জ-১ আসনে সেলিমুজ্জামান সেলিম বিজয়ী গোপালগঞ্জে প্রথমবারের মতো তিন আসনে ধানের শীষের জয় সিরাজগঞ্জ-৩ আসনে বিজয়ী বিএনপি প্রার্থী আয়নুল হক  গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে বিজয়ী হলেন জামায়াত প্রার্থী অধ্যাপক মাজেদুর রহমান নীলফামারী-৪ আসনে জামায়াত প্রার্থী বিজয়ী

উল্লাপাড়ায় আগুনে তিন পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:০০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরাজগঞ্জের উল্লাপাড়ার বড়হর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় দুটি গরু আগুনে পুড়ে মারা গেছে। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে বড়হর গ্রামের হুমায়ন সরকারের বসতঘরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী বকুল সরকার ও বাবলু মিয়ার বাড়িতে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।

খবর পেয়ে উল্লাপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে গোয়ালঘর সহ মোট পাঁচটি ঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়।

অগ্নিকাণ্ডে ঘরের ভেতরে থাকা আসবাবপত্র, কাপড়চোপড়, নগদ অর্থসহ দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় সকল সামগ্রী পুড়ে নষ্ট হয়ে গেছে। পাশাপাশি বকুল সরকারের দুটি গরু আগুনে পুড়ে মারা যায়।

ক্ষতিগ্রস্ত হুমায়ন সরকার ও বাবলু মিয়া জানান, আগুন লাগার সময় ঘরে কেউ না থাকায় প্রাণহানির ঘটনা ঘটেনি, তবে সবকিছু হারিয়ে তারা নিঃস্ব হয়ে পড়েছেন।

উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার আসাদুজ্জামান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে পুড়ে যাওয়া ঘরগুলো থেকে কোনো মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।

ঘটনার পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে শোক ও হতাশার ছায়া নেমে এসেছে। তারা সরকারি ও বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
উল্লাপাড়ায় আগুনে তিন পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

আপডেট সময় : ০৩:০০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬