ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নীলফামারীতে ৪টি আসনেই জামায়াত প্রার্থীদের জয়, উন্নয়নের নতুন প্রত্যাশা সিরাজগঞ্জ-৩ আসনে বিজয়ের পর ভিপি আয়নুল হকের দোয়া ও শুভেচ্ছা বার্তা ডোমার–ডিমলায় বৈষম্যহীন উন্নয়নের অঙ্গীকার: নবনির্বাচিত এম পি আব্দুস সাত্তার চট্টগ্রাম ১৫ এর মনোনীত প্রার্থী আলহাজ্ব শাহজাহান চৌধুরী ৪৫হাজার ৩৬ ভোটে এগিয়ে সকাল ৭ টা পর্যন্ত প্রাপ্ত ঘোষণায় কোন দল কত আসন পেয়েছেন  গোপালগঞ্জ-১ আসনে সেলিমুজ্জামান সেলিম বিজয়ী গোপালগঞ্জে প্রথমবারের মতো তিন আসনে ধানের শীষের জয় সিরাজগঞ্জ-৩ আসনে বিজয়ী বিএনপি প্রার্থী আয়নুল হক  গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে বিজয়ী হলেন জামায়াত প্রার্থী অধ্যাপক মাজেদুর রহমান নীলফামারী-৪ আসনে জামায়াত প্রার্থী বিজয়ী

মিরসরাইয়ে ছাত্রদল নেতা কর্তৃক শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

মিরসরাই প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:১০:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬ ১২ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মিরসরাইয়ে ছাত্রদল নেতা কর্তৃক ৭ম শ্রেনীর ছাত্রীকে গণধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকাল ৫ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌর সদরে ‘লন্ডনের কামলা ধর্ষকদের সামলা, নেতায় করে খাম্বা চুরি, কর্মী ধরে গলায় ছুরি’ ছাত্রদলের সন্ত্রাস রুখে দাও ছাত্র সমাজ, তারেক রহমান চায় কি, ধর্ষণ আর দুর্নীতি ‘ এসব স্লোগান বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এসময় বিক্ষোভ মিছিল শেষে বারইয়ারহাট ট্রাফিক মোড় চত্ত্বরে প্রতিবাদ সভায় ছাত্রশিবিরের নেতারা বলেন, গত ২৬ জানুয়ারি বারইয়ারহাট কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন ও তার সহযোগীরাসহ সপ্তম শ্রেণির এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। এই ছাত্রীকে সন্ধ্যায় অপহরণ করে নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয় এবং পরবর্তীতে পরিবারকে মামলা না করার জন্য হুমকি দেওয়া হয়। মামলা দায়েরের পর গতকাল ঘটনার মূল আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তারা আরও বলেন, ক্রমাগত নারী হেনস্তা ও ধর্ষণের এই ভয়াবহ ঘটনা প্রমাণ করে বিএনপি ও তার অঙ্গসংগঠনের সন্ত্রাসীরা রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ে দেশকে অন্ধকার যুগে নিমজ্জিত করতে চায়। আগামীতে মিরসরাইয়ে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটলে কঠিন আন্দোলনের হুশিয়ার দেয় ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

প্রতিবাদ সভায় সভাপতিত্বে করেন চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মাঈনউদ্দিন রায়হান। এসময় কেন্দ্রীয় ছাত্রশিবিরের শিক্ষা সম্পাদক মো. ইব্রাহিম হোসেন, চাকসুর স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আফনান হাসান ইমরান, মিরসরাই ছাত্রশিবিরের সভাপতি সাকিব হোসাইনসহ অনেকে বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
মিরসরাইয়ে ছাত্রদল নেতা কর্তৃক শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ১২:১০:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬