ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নীলফামারীতে ৪টি আসনেই জামায়াত প্রার্থীদের জয়, উন্নয়নের নতুন প্রত্যাশা সিরাজগঞ্জ-৩ আসনে বিজয়ের পর ভিপি আয়নুল হকের দোয়া ও শুভেচ্ছা বার্তা ডোমার–ডিমলায় বৈষম্যহীন উন্নয়নের অঙ্গীকার: নবনির্বাচিত এম পি আব্দুস সাত্তার চট্টগ্রাম ১৫ এর মনোনীত প্রার্থী আলহাজ্ব শাহজাহান চৌধুরী ৪৫হাজার ৩৬ ভোটে এগিয়ে সকাল ৭ টা পর্যন্ত প্রাপ্ত ঘোষণায় কোন দল কত আসন পেয়েছেন  গোপালগঞ্জ-১ আসনে সেলিমুজ্জামান সেলিম বিজয়ী গোপালগঞ্জে প্রথমবারের মতো তিন আসনে ধানের শীষের জয় সিরাজগঞ্জ-৩ আসনে বিজয়ী বিএনপি প্রার্থী আয়নুল হক  গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে বিজয়ী হলেন জামায়াত প্রার্থী অধ্যাপক মাজেদুর রহমান নীলফামারী-৪ আসনে জামায়াত প্রার্থী বিজয়ী

সিলেটে পাহাড় কাটার দায়ে গভীর রাতে অভি যান, ২ লাখ টাকা জরিমানা

সিলেট প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:০৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬ ৮ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটের জৈন্তাপুর উপজেলায় অবৈধভাবে পাহাড় ও টিলা কর্তনের বিরুদ্ধে গভীর রাতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে পাহাড় কেটে মাটি বিক্রির দায়ে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের বারোগাতি গ্রামে এই অভিযান পরিচালিত হয়। অবৈধভাবে পাহাড় ও টিলা শ্রেণির ভূমি থেকে মাটি কাটার অভিযোগে উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেবের নেতৃত্বে অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়। পরে তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের বিধান দেওয়া হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব জানান, পরিবেশ সংরক্ষণ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় জৈন্তাপুর উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে। অবৈধভাবে পাহাড় ও টিলা কর্তন, মাটি কাটা এবং বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সিলেটে পাহাড় কাটার দায়ে গভীর রাতে অভি যান, ২ লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০৮:০৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬