ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নীলফামারীতে ৪টি আসনেই জামায়াত প্রার্থীদের জয়, উন্নয়নের নতুন প্রত্যাশা সিরাজগঞ্জ-৩ আসনে বিজয়ের পর ভিপি আয়নুল হকের দোয়া ও শুভেচ্ছা বার্তা ডোমার–ডিমলায় বৈষম্যহীন উন্নয়নের অঙ্গীকার: নবনির্বাচিত এম পি আব্দুস সাত্তার চট্টগ্রাম ১৫ এর মনোনীত প্রার্থী আলহাজ্ব শাহজাহান চৌধুরী ৪৫হাজার ৩৬ ভোটে এগিয়ে সকাল ৭ টা পর্যন্ত প্রাপ্ত ঘোষণায় কোন দল কত আসন পেয়েছেন  গোপালগঞ্জ-১ আসনে সেলিমুজ্জামান সেলিম বিজয়ী গোপালগঞ্জে প্রথমবারের মতো তিন আসনে ধানের শীষের জয় সিরাজগঞ্জ-৩ আসনে বিজয়ী বিএনপি প্রার্থী আয়নুল হক  গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে বিজয়ী হলেন জামায়াত প্রার্থী অধ্যাপক মাজেদুর রহমান নীলফামারী-৪ আসনে জামায়াত প্রার্থী বিজয়ী

ফেনীতে গণভোটে হ্যাঁ ও ঈগলের সমর্থনে ৪শ তরুণ-তরুনীর ম্যারাথন

ফেনী প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:১৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬ ৬ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে হ্যাঁ ও ফেনী-২ আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী মজিবুর রহমান মঞ্জুর ঈগলের সমর্থনে ম্যারাথনে অংশ নিয়েছে ৪শ তরুণ-তরুণীরা।

মঙ্গলবার ভোরে ঐক্যবদ্ধ বাংলাদেশের আয়োজনে ফেনী পাইলট মাঠে প্রধান অতিথি থেকে ম্যারাথন ‘রান উইথ ঈগলের’ উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন জোটর প্রার্থী ও আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু করে ট্রাংক রোড, শহীদ শহীদুল্লা কায়সার সড়কের শিল্পকলা প্রাঙ্গন প্রদক্ষিণ করে প্রায় ৬ কিলোমিটার ঘুরে পুনরায় পাইলট মাঠে শেষ করে। এ ম্যারাথনে দৌড়ে ৪শ তরুন-তরুনী প্রতিযোগি অংশগ্রহণ করে। শেষে ৮ জন নারীসহ ৩৫ জনকে পুরস্কার দেয়া হয়।

এসময় জামায়াতের জেলা আমীর মুফতি আব্দুল হান্নান, প্রচার সম্পাদক আ.ন.ম আব্দুর রহিম, এবিপার্টির আহবায়ক মাষ্টার আহসান উল্লাহ, সদস্য সচিব মু. ফজলুল হক, খেলাফত মজলিসের সহকারী সেক্রেটারি আজিজ উল্লাহ আহমদী, এনসিপির সংগঠক আজিজুর রহমান রিজভী, ছাত্রশিবিরের শহর সেক্রেটারি শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

মজিবুর রহমান মঞ্জু বলেন, “তরুণরা জেগে থাকা মানে হলো দেশ জেগে থাকা। আমরা যে কর্মসূচি দিয়েছি এ রান উইথ ঈগল মানে হলো বাংলাদেশ। এ রান উইথ ঈগল মানে হলো শহীদ ওসমান হাদি, এ রান উইথ ঈগল মানে হলো শহীদ আবু সাইদ। তরুণরা এ বাংলাদেশকে বাঁচিয়েছে। আর এ তরুণরাই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
ফেনীতে গণভোটে হ্যাঁ ও ঈগলের সমর্থনে ৪শ তরুণ-তরুনীর ম্যারাথন

আপডেট সময় : ১২:১৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬