ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নীলফামারীতে ৪টি আসনেই জামায়াত প্রার্থীদের জয়, উন্নয়নের নতুন প্রত্যাশা সিরাজগঞ্জ-৩ আসনে বিজয়ের পর ভিপি আয়নুল হকের দোয়া ও শুভেচ্ছা বার্তা ডোমার–ডিমলায় বৈষম্যহীন উন্নয়নের অঙ্গীকার: নবনির্বাচিত এম পি আব্দুস সাত্তার চট্টগ্রাম ১৫ এর মনোনীত প্রার্থী আলহাজ্ব শাহজাহান চৌধুরী ৪৫হাজার ৩৬ ভোটে এগিয়ে সকাল ৭ টা পর্যন্ত প্রাপ্ত ঘোষণায় কোন দল কত আসন পেয়েছেন  গোপালগঞ্জ-১ আসনে সেলিমুজ্জামান সেলিম বিজয়ী গোপালগঞ্জে প্রথমবারের মতো তিন আসনে ধানের শীষের জয় সিরাজগঞ্জ-৩ আসনে বিজয়ী বিএনপি প্রার্থী আয়নুল হক  গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে বিজয়ী হলেন জামায়াত প্রার্থী অধ্যাপক মাজেদুর রহমান নীলফামারী-৪ আসনে জামায়াত প্রার্থী বিজয়ী

বাউফলের সূর্যমণিকে দেশের মডেল কৃষি জনপদ হিসাবে গড়ে তোলা হবে: ড. শফিকুল ইসলাম মাসুদ

পটুয়াখালী প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৩৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬ ১২ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আমরা শুধু লাঙল-জোয়ালের কৃষিতে আটকে থাকতে চাই না। সূর্যমণির উর্বর মাটিতে আধুনিক প্রযুক্তির ছোঁয়া লাগবে। কৃষকরা যেন ঘরে বসেই বিশেষজ্ঞ পরামর্শ এবং উন্নত বীজ-সার পান, সেই ডিজিটাল প্ল্যাটফর্ম গড়ে তোলা হবে।

আজ রবিবার(১ফেব্রুয়ারি) বিকালে সূর্যমণি ইউনিয়নের নুরাইনপুর অগ্রণী বিদ্যাপীঠ মাঠে ঐক্যবদ্ধ বাংলাদেশ ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ এ কথা বলেন।

তিনি আরও বলেন, “ফসলের ন্যায্য মূল্য না পাওয়া এই অঞ্চলের প্রধান সমস্যা। ইনশাআল্লাহ, আমরা বিজয়ী হলে সূর্যমণিতে সরকারি উদ্যোগে আধুনিক হিমাগার স্থাপন করব, যাতে কৃষকরা তাদের পণ্য সংরক্ষণ করে লাভজনক দামে বিক্রি করতে পারেন।”

বক্তব্যে তিনি সূর্যমণি ইউনিয়নকে কেন্দ্র করে একটি ‘আধুনিক কৃষি বিপ্লবের ঘোষনা দেন।’

তিনি তরুণ প্রজন্মের উদ্দেশ্যে বলেন, “আমাদের শিক্ষিত যুবকরা কেন কাজের খোঁজে ঢাকা ছুটবে? আমরা বাউফলেই এমন কৃষিভিত্তিক শিল্প ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তুলবো যেখানে কৃষি হবে একটি সম্মানের পেশা এবং আয়ের প্রধান উৎস।”

তিনি অবকাঠামো ও যোগাযোগ উন্নয়নের কথা উল্লেখ করে বলেন, “কৃষি বিপ্লব সফল করতে হলে দরকার উন্নত যোগাযোগ ব্যবস্থা। তাই ইউনিয়নের প্রতিটি কৃষি ব্লকের সাথে প্রধান সড়কের সংযোগ স্থাপন এবং সরাসরি পাইকারি বাজারের সাথে কৃষকদের সেতুবন্ধন তৈরি করা হবে।”

তিনি আরও বলেন,”সূর্যমণি ইউনিয়নের মাটির প্রতিটি কণা কৃষকের ঘামে ধন্য। আমরা এই ইউনিয়নকে এমনভাবে সাজাবো যেন তা সারা বাংলাদেশের জন্য একটি আধুনিক কৃষি সমৃদ্ধ জনপদের উদাহরণ হয়। তাই আসুন, আগামীর সমৃদ্ধ বাউফল গড়তে আমরা ঐক্যবদ্ধ হই।”

ড. শফিকুল ইসলাম মাসুদ বক্তব্যের শেষ পর্যায়ে আগামীর সমৃদ্ধ বাউফল গড়তে উপস্থিত জনতাকে ঐক্যবদ্ধ হওয়ার এবং ব্যালটের মাধ্যমে তাদের অধিকার আদায়ের দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান। জনসভায় স্থানীয় নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নারী ও পুরুষ অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
বাউফলের সূর্যমণিকে দেশের মডেল কৃষি জনপদ হিসাবে গড়ে তোলা হবে: ড. শফিকুল ইসলাম মাসুদ

আপডেট সময় : ১১:৩৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬