ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নীলফামারীতে ৪টি আসনেই জামায়াত প্রার্থীদের জয়, উন্নয়নের নতুন প্রত্যাশা সিরাজগঞ্জ-৩ আসনে বিজয়ের পর ভিপি আয়নুল হকের দোয়া ও শুভেচ্ছা বার্তা ডোমার–ডিমলায় বৈষম্যহীন উন্নয়নের অঙ্গীকার: নবনির্বাচিত এম পি আব্দুস সাত্তার চট্টগ্রাম ১৫ এর মনোনীত প্রার্থী আলহাজ্ব শাহজাহান চৌধুরী ৪৫হাজার ৩৬ ভোটে এগিয়ে সকাল ৭ টা পর্যন্ত প্রাপ্ত ঘোষণায় কোন দল কত আসন পেয়েছেন  গোপালগঞ্জ-১ আসনে সেলিমুজ্জামান সেলিম বিজয়ী গোপালগঞ্জে প্রথমবারের মতো তিন আসনে ধানের শীষের জয় সিরাজগঞ্জ-৩ আসনে বিজয়ী বিএনপি প্রার্থী আয়নুল হক  গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে বিজয়ী হলেন জামায়াত প্রার্থী অধ্যাপক মাজেদুর রহমান নীলফামারী-৪ আসনে জামায়াত প্রার্থী বিজয়ী

৩০০ কিশোর-কিশোরীর সঙ্গে দৌড়ালেন বিশ্বভ্রমণকারী নাজমুন নাহার

নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:০৪:০০ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬ ১০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী স্বাস্থ্য সচেতনতা ও দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দিতে নোয়াখালীতে তিন শতাধিক কিশোর-কিশোরীর সঙ্গে ম্যারাথনে অংশ নিয়েছেন বিশ্বভ্রমণকারী নাজমুন নাহার।

শনিবার সকালে ১৮৪টি দেশের লাল-সবুজ পতাকা ওড়ানো এই ভ্রমণপ্রেমী নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলাকায় আয়োজিত ম্যারাথনে দৌড়ান।

সকালে নোবিপ্রবির মূল ফটক থেকে শুরু হওয়া ম্যারাথনের উদ্বোধন করেন নাজমুন নাহার নিজেই। পুরো দৌড়জুড়ে তিনি কিশোর-কিশোরীদের পাশে থেকে উৎসাহ দেন এবং তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

জানা গেছে, নোবিপ্রবির স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ব্রিগেড-এর উদ্যোগে আয়োজিত ‘রান ফর বাংলাদেশ ২০২৬’ ম্যারাথনটি ২ কিলোমিটার ও ৭.৫ কিলোমিটার এই দুই ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়। এটি সংগঠনটির আয়োজনে দ্বিতীয়বারের মতো বড় পরিসরের রানিং ইভেন্ট। দেশপ্রেম, মানবিকতা ও সুস্থ জীবনধারার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল আয়োজনের মূল লক্ষ্য।

আয়োজকরা জানান, কিশোর-কিশোরীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরতেই এই ম্যারাথনের আয়োজন করা হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীরাও এমন উদ্যোগে অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে এবং ভবিষ্যতে নিয়মিত খেলাধুলা করার অঙ্গীকার জানায়।

ম্যারাথন শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ ও স্মারক প্রদান করা হয়। আয়োজকদের আশা, নাজমুন নাহারের এই অংশগ্রহণ তরুণ সমাজকে আরও বেশি স্বাস্থ্যসচেতন ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে।

আয়োজক মো. আবদুল্লাহ আল মামুন বলেন, রান ফর বাংলাদেশ ২০২৬ কেবল একটি দৌড় প্রতিযোগিতা নয়। এটি তরুণদের মধ্যে দেশপ্রেম, মানবিক চেতনা ও সক্রিয় নাগরিক হিসেবে গড়ে ওঠার একটি উদ্যোগ। ভবিষ্যতে এই আয়োজন আরও বৃহৎ পরিসরে নিয়মিত ইভেন্ট হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে আমরা আশাবাদী।

ম্যারাথন শেষে নাজমুন নাহার বলেন, আমি ১৮৪টি দেশের লাল-সবুজ পতাকা বহন করেছি। সেই অভিজ্ঞতা থেকেই তরুণদের বলতে চাই—স্বপ্ন দেখো, নিয়মিত শরীরচর্চা করো এবং নিজের দেশকে ভালোবাসো। আজকের এই দৌড় সেই বার্তাই পৌঁছে দেওয়ার একটি প্রয়াস।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
৩০০ কিশোর-কিশোরীর সঙ্গে দৌড়ালেন বিশ্বভ্রমণকারী নাজমুন নাহার

আপডেট সময় : ১২:০৪:০০ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬