উজিরপুরে সাবেক ইউপি চেয়ারম্যান শহিদুল গ্রেপ্তার
- আপডেট সময় : ০৪:৩৭:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

বরিশালের উজিরপুরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচালিত ‘অপারেশন ডেভিল হান্ট’-এর বিশেষ অভিযানে সাবেক ইউপি চেয়ারম্যান ও নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা অ্যাডভোকেট শহিদুল ইসলাম মৃধাকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় উজিরপুর উপজেলার বরাকোঠা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে উজিরপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তারকৃত অ্যাডভোকেট শহিদুল ইসলাম মৃধা উজিরপুর উপজেলার বরাকোঠা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং স্থানীয় আওয়ামী লীগের সক্রিয় নেতা ছিলেন।
এ বিষয়ে রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, জেলা গোয়েন্দা পুলিশ তাকে থানায় সোপর্দ করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত শহিদুল ইসলাম মৃধাকে মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করা হবে।


















