ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নীলফামারীতে ৪টি আসনেই জামায়াত প্রার্থীদের জয়, উন্নয়নের নতুন প্রত্যাশা সিরাজগঞ্জ-৩ আসনে বিজয়ের পর ভিপি আয়নুল হকের দোয়া ও শুভেচ্ছা বার্তা ডোমার–ডিমলায় বৈষম্যহীন উন্নয়নের অঙ্গীকার: নবনির্বাচিত এম পি আব্দুস সাত্তার চট্টগ্রাম ১৫ এর মনোনীত প্রার্থী আলহাজ্ব শাহজাহান চৌধুরী ৪৫হাজার ৩৬ ভোটে এগিয়ে সকাল ৭ টা পর্যন্ত প্রাপ্ত ঘোষণায় কোন দল কত আসন পেয়েছেন  গোপালগঞ্জ-১ আসনে সেলিমুজ্জামান সেলিম বিজয়ী গোপালগঞ্জে প্রথমবারের মতো তিন আসনে ধানের শীষের জয় সিরাজগঞ্জ-৩ আসনে বিজয়ী বিএনপি প্রার্থী আয়নুল হক  গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে বিজয়ী হলেন জামায়াত প্রার্থী অধ্যাপক মাজেদুর রহমান নীলফামারী-৪ আসনে জামায়াত প্রার্থী বিজয়ী

বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে সুখবর দিলেন ফিফা সভাপতি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:৪৬:২৪ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী জুনে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে ‎শুরু হবে ফুটবল বিশ্বকাপ। সে হিসাবে প্রথমবারের মতো ৪৮ দলের আয়োজনে আনন্দোৎসব শুরু হতে বাকি এখনও পাঁচ মাস। কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গেছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত এই আসরের উন্মাদনা। বিশ্বভ্রমণের অংশ হিসেবে গত বুধবার বিশ্বকাপের সোনালি এই ট্রফি আটলান্টিক পাড়ি দিয়ে বাংলাদেশ সফর করে গেছে।

জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়াও প্রথমবারের মতো বিশ্বকাপ ট্রফি সামনে থেকে দেখে অনুপ্রাণিত হয়েছিলেন। তারা না পারলেও আগামী প্রজন্ম ঠিকই একদিন বাংলাদেশকে বিশ্বকাপে নেবে বলে মন্তব্য করেছিলেন তিনি। এবার বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে দারুণ আশার এক মন্তব্য করেছেন খোদ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, যা শুনলে আপনিও অবাক হতে পারেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ইনফান্তিনোর কাছে তার এক অনুসারী প্রশ্ন রাখেন; বাংলাদেশ কি কখনো বিশ্বকাপ খেলবে? শুক্রবার (১৬ জানুয়ারি) সেই প্রশ্নের উত্তর দিয়েছেন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার প্রধান। এক পোস্টে ফিফা সভাপতি বলেন, ‘অবশ্যই, বাংলাদেশ ফিফা বিশ্বকাপে খেলতে পারে। বাংলাদেশ এবং অন্যান্য দেশগুলো যাতে প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিতে পারে, সেটাই ফিফার লক্ষ্য।’

উদাহরণ হিসেবে প্রথমবার অংশ নিতে যাওয়া দলগুলোর কথাও স্মরণ করিয়ে দেন ইনফান্তিনো, ‘আমাদের বেশ কয়েকটি নবাগত দল রয়েছে যারা আগে কখনো বিশ্বকাপে অংশ নেয়নি। এখানে আফ্রিকা থেকে কেপ ভার্দ, কনক্যাকাফ অঞ্চল থেকে কুরাসাও রয়েছে। আমাদের এখানে উজবেকিস্তান রয়েছে যারা প্রথমবারের মতো কোয়ালিফাই করেছে এবং জর্ডান রয়েছে যারা প্রথমবারের মতো কোয়ালিফাই করেছে।’

বাংলাদেশকে নিয়ে কেন আশা দেখছেন ইনফান্তিনো? তার যুক্তিও দেখিয়েছেন ফিফা বস, ‘বাংলাদেশ ফুটবলের দারুণ এক দেশ, যেখানে ফুটবল বর্তমানে জনপ্রিয় হয়ে উঠছে, তাদের অবশ্যই একটি সুযোগ আছে। বাংলাদেশ ফুটবল ও ফুটবল সংশ্লিষ্ট ব্যক্তিদের বেড়ে উঠতে ফিফা প্রচুর বিনিয়োগ করছে। বাংলাদেশসহ বিশ্বের সব জায়গায় প্রতিভা রয়েছে এবং আমরা অদূর ভবিষ্যতে বাংলাদেশকে বিশ্বকাপে দেখার অপেক্ষায় আছি।’

উল্লেখ্য, ফিফা সভাপতির এমন মন্তব্য আসলে কখনও বাস্তবতার মুখ দেখবে কি না, তা সময়ই বলে দেবে। তবে পরিসংখ্যান বলে বিশ্বকাপ তো দূরের কথা বাংলাদেশ এশিয়ার সর্বোচ্চ মঞ্চেই যেতে পেরেছে কেবলমাত্র একবার। তাও আবার সেই ১৯৮০ সালে। এবার হামজা চৌধুরী, শমিত শোমদের মতো প্রবাসী ফুটবলারদের নিয়েও এশিয়ান কাপে খেলার আশা পূরণ করতে পারেনি বাংলাদেশ। তারপরও মানুষ বাঁচে আশায়। হয়ত ঠিকই একদিন বিশ্বকাপের মঞ্চে লাল-সবুজের পতাকা উড়বে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে সুখবর দিলেন ফিফা সভাপতি

আপডেট সময় : ০৪:৪৬:২৪ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬