ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নীলফামারীতে ৪টি আসনেই জামায়াত প্রার্থীদের জয়, উন্নয়নের নতুন প্রত্যাশা সিরাজগঞ্জ-৩ আসনে বিজয়ের পর ভিপি আয়নুল হকের দোয়া ও শুভেচ্ছা বার্তা ডোমার–ডিমলায় বৈষম্যহীন উন্নয়নের অঙ্গীকার: নবনির্বাচিত এম পি আব্দুস সাত্তার চট্টগ্রাম ১৫ এর মনোনীত প্রার্থী আলহাজ্ব শাহজাহান চৌধুরী ৪৫হাজার ৩৬ ভোটে এগিয়ে সকাল ৭ টা পর্যন্ত প্রাপ্ত ঘোষণায় কোন দল কত আসন পেয়েছেন  গোপালগঞ্জ-১ আসনে সেলিমুজ্জামান সেলিম বিজয়ী গোপালগঞ্জে প্রথমবারের মতো তিন আসনে ধানের শীষের জয় সিরাজগঞ্জ-৩ আসনে বিজয়ী বিএনপি প্রার্থী আয়নুল হক  গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে বিজয়ী হলেন জামায়াত প্রার্থী অধ্যাপক মাজেদুর রহমান নীলফামারী-৪ আসনে জামায়াত প্রার্থী বিজয়ী

কোয়ালিফায়ার নিশ্চিত করলো রাজশাহী

ক্রীড়া ডেস্ক 
  • আপডেট সময় : ০৯:২১:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্বের শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে বড় ব্যবধানে হারিয়ে কোয়ালিফায়ার নিশ্চিত করেছে রাজশাহী ওয়ারিয়র্স।

ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ১৩১ রান করে ঢাকা। জবাবে ২৩ বল ও ৭ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত হয় নাজমুল হোসেন শান্তদের।

বড় ব্যবধানের এই জয়ের পর পয়েন্ট টেবিলে এক নম্বরে অবস্থান করছে রাজশাহী। ৮ ম্যাচে তাদের সংগ্রহ সর্বোচ্চ ১২ পয়েন্ট। পয়েন্ট টেবিলের দুই ও তিন নম্বরে সমান ১০ পয়েন্ট নিয়ে অবস্থান চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটানসের।

রাজশাহী ১৩২ রানের জবাবে ব্যাট করতে নেমে ৩৮ রানের উদ্বোধনী জুটি পায়। ওপেনার মোহাম্মদ ওয়াসিম জুনিয়র মাত্র ১৩ বল খেলে ২২ রান করে আউট হন। পরের উইকেটে নেমে ৫ রান যোগ করেন নাজমুল হোসেন শান্ত।

স্বাভাবিক ছন্দে খেলতে থাকেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম। চার-ছক্কার ফুলঝুরিতে তিনি থামেন ৭৬ রানে। মাত্র ৪৩ বলে তার এই অনবদ্য ইনিংসটি সাতটি চার ও পাঁচটি ছয়ে সাজানো।

এরপর জিমি নিশামকে নিয়ে জয় নিশ্চিত করেন মুশফিকুর রহিম। ১২ রানে মুশফিক ও ১৪ রানে নিশাম অপরাজিত থাকেন।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। উদ্বোধনী জুটিতে দারুণ সূচনা পায় রাজধানীর দলটি। উসমান খান ও আব্দুল্লাহ আল মামুন মিলে গড়েন ৫৪ রানের জুটি। দ্রুত ২৭ বলে ৪১ রান করে সাজঘরের পথ ধরেন উসমান।

এরপর কেউই আর ব্যাট হাতে সুবিধা করতে পারেননি। উসমানের পর নাসির হোসেনের ব্যাট থেকে সর্বোচ্চ ২৪ রান আসে। এছাড়া সাব্বির রহমান ১৪, মোহাম্মদ মিঠুন ১৩, আব্দুল্লাহ আল মামুন ১২ ও ইমাদ ওয়াসিম ১১ রান করেন।

রিপন মণ্ডল হ্যাটট্রিক নিলেও রাজশাহীর সবচেয়ে সফল বোলার আব্দুল গাফফার সাকলাইন। ৪ ওভার বল করে মাত্র ২৪ রান দিয়ে চারটি উইকেট নেন তিনি। ৩০ রান দিয়ে তিনটি উইকেট পেয়েছেন রিপন। এছাড়া অভিষিক্ত মোহাম্মদ রুবেল দুটি ও বিনুরা ফার্নান্দো একটি করে উইকেট নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
কোয়ালিফায়ার নিশ্চিত করলো রাজশাহী

আপডেট সময় : ০৯:২১:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬